২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষএকদিকে অপচয়, অন্যদিকে হাহাকার!

ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নেমে যাওয়া এবং উপরিভাগের পানির অপচয়-এই দুই নিয়ামক এক হলে পানি সঙ্কট অবধারিত। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে এখন সেটাই ঘটছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

নুরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জেষ্ঠ্য প্রতিবেদক ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নেমে যাওয়া এবং উপরিভাগের পানির অপচয়-এই দুই নিয়ামক এক হলে পানি সঙ্কট অবধারিত। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মতো দরিদ্র দেশের ক্ষেত্রে ইদানিং সেটাই ঘটছে। তাদের মতে, নিরাপদ পানির উৎসই যখন দূষণের কবলে পড়ে, উপযুক্ত ব্যবস্থাপনার অভাবে যখন শহর এলাকাতেই বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা যায় না, তখন ঊপকূলীয় অঞ্চলসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছানোর বিষয়টি অসম্ভব হয়ে দাঁড়ায়। জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের ফলে বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানির চাহিদা বাড়ছে। ফলে পানি সরবরাহ ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের ওপরও চাপ বাড়ছে। এ অবস্থায় বাড়ির ছাদে বৃষ্টির পানি সংগ্রহ এবং ভূগর্ভস্থ ও উপরিভাগের পানির সমান ব্যবহার নিশ্চিত করে এ সঙ্কট মোকাবেলা করা যেতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। নগরের হাল ঢাকা ওয়াসার তথ্য অনুযায়ী, রাজধানীতে সরবরাহ করা পানির ৮৭ শতাংশই আসে ভূগর্ভস্থ উৎস থেকে। বাকিটা সরবরাহ করা হয় উপরিভাগের উৎস থেকে। তবে বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ উৎস থেকে পানি উত্তোলনের হার ওয়াসার এ হিসাবের তুলনায় অনেক বেশি। সেনানিবাস, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন সংস্থা নিজস্ব পাম্প দিয়ে ভূগর্ভস্থ পানি তুলছে, যা ওয়াসার হিসাবের বাইরে। ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের ২০০৪ সালের এক জরিপে দেখা যায়, ঢাকা শহরের ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর দুই থেকে তিন মিটার নিচে নেমে যাচ্ছে। ভূগর্ভস্থ পানির ওপর এই নির্ভরতা দিন দিন বাড়ছেই। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরিবেশ প্রকৌশল বিভাগের ড. মো. মুজিবুর রহমান বলেন, "এর ফলে যে কোনো সময় মাটি বসে যেতে পারে। পানি সরবরাহ ব্যবস্থা বিঘি