২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্বাস্থ্য অধিদপ্তরে ক্লোজড সার্কিট ক্যামেরা বসবে'

দুর্নীতি রোধ করতে স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের বিভিন্ন স্থানে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি রোধ করতে স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের বিভিন্ন স্থানে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। মহাপরিচালক খন্দকার মো. শেফায়েতউল্লাহ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হবে। "তদবিরকারীরা যেন অধিদপ্তর প্রাঙ্গণে ঢুকতে না পারে তাও নিয়ন্ত্রণ করা হবে এসব ক্যামেরার মাধ্যমে।" সপ্তাহ দুয়েকের মধ্যেই ক্যামেরাগুলো লাগানো হবে- এ কথা জানিয়ে মহাপরিচালক বলেন, তদবিরকারীরা দপ্তরে ঢুকতে না পারলে দুর্নীতি অর্ধেক কমে যাবে। অধিদপ্তরের কাজের গতি বাড়ানোই এ পদক্ষেপের মূল লক্ষ্য বলে জানান মহাপরিচালক শেফায়েতউল্লাহ। দুর্নীতির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর অনিয়মিত নিয়োগ, বদলি ও অন্যান্য অনিয়মের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। ২০০৭ সালে ১ জানুয়ারির পরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত যৌথ টাস্ক এ অধিদপ্তরের দুর্নীতি ও অনিয়মের বেশ কিছু ঘটনার তদন্ত করেছিলো। চিকিৎসকরা দায়িত্বে অবহেলা করছেন বলে স