২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বার্ড ফ্লু, ৭৯০০ মুরগি নিধন

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি খামারে বার্ড ফ্লু আক্রান্ত সাত হাজার ৯০০ মুরগি নিধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

সাভার, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়ায় একটি খামারে বার্ড ফ্লু আক্রান্ত সাত হাজার ৯০০ মুরগি নিধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুটুরিয়া এলাকার 'অ্যাকোয়া ল্যান্ড এগ্রো কমপ্লেক্স' নামের খামারটিতে নিধন কাজ চালান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় জানায়, গত কয়েকদিন ধরে খামারটিতে মুরগি মরতে থাকে। মঙ্গলবার কয়েকটি মৃত মুরগি কেন্দ্রীয় রোগ অনুসন্ধানাগারে (সিডিআইএল) পাঠানো হয়। পরীক্ষায় ওইসব মুরগি 'বার্ড ফ্লু' আক্রান্ত বলে সনাক্ত হয়। বিকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ওই খামারের সব মুরগি নিধনের নির্দেশ দেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বার্ড ফ্লু সনাক্ত হওয়ার পর ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলীর উপস্থিতিতে সন্ধ্যা পৌনে ৭টা থেকে নিধন কাজ শুরু হয়। মুরগিগুলো মেরে বস্তায় ভরে আট ফুট গর্তে মাটিচাপা দিয়ে জীবাণুনাশক ঔষধ ছিটানো হয় বলে ফরহাদুল আলম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৮ ঘ.