ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে দুই হাজার ৮৮ জনের দেহে এইডস রোগের জন্য দায়ী এইচআইভি ভাইরাস সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আফম রুহুল হক।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য দেন।
তিনি জানান, এইচআইভি আক্রান্ত রোগীর সঠিক সংখ্যা নিরূপণে আগামী জুনের মধ্যে জরিপ শেষ হবে।
এর আগে বিকাল ৫টায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
সংরক্ষিত আসনের সাংসদ সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এইডস আক্রান্তের তালিকা প্রতি বছর হালনাগাদ করা হয়। এ পর্যন্ত দেশে ২ হাজার ৮৮ জনের দেহে এ রোগের ভাইরাস সনাক্ত করা হয়েছে।
"বর্তমানে আইইডিসিআর ও আইসিডিডিআর,বির মাধ্যমে নবম সার্ভিলেন্সের কার্যক্রম মাঠ পর্যায়ে চলছে। জুন মাসে জরিপ শেষ হবে", যোগ করেন তিনি।
কুমিল
bdnews24