ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য ফরিদপুর থেকে ঢাকায় আসা তিন ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
মহাপরিচালক ড. খন্দকার মো. শেফায়েতউল্লাহ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, "তারা নিপা ভাইরাসে আক্রান্ত নয়।"
রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, "ফরিদপুর থেকে আসা তিনজনের রোগ লক্ষণ নিপা ভাইরাসে আক্রান্তদের মতো নয়। তবে তাদের কিছু নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।"
জ্বরে আক্রান্ত হয়ে গত সোমবার ফরিদপুর থেকে তিন ব্যক্তি সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে তাদের শুক্রবার রাতে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়।
আক্রান্তরা জানান, তারা কাঁচা খেজুরের রস খাওয়ার পর গায়ে জ্বর দেখা দেয়। সেইসঙ্গে পেটে ব্যাথা ও পাতলা পায়খানা শুরু হয়।
তারা অভিযোগ করেন, সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসকরা খেজুরের রস খাওয়ার কথা শুনে তাদের বের করে দেন।
শেফায়েতউল্লাহ বলেন, "এ [নিপা] নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
"আমি ফরিদপুর হাসপাতালে ফোন করে আর যেন এ ধরণের ঘটনা না ঘটে সে বিষয়ে নির্দেশ দিয়েছি। নিপা আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেলে কী করতে হবে সেটা তাদের জানা আছে।"
রাজবাড়ী, শরিয়তপুর ও রংপুরসহ এ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে এমন অন্য এলাকাগুলোতেও একই নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ভাইরাস বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোগীদের বিপদের মুখে ঠেলে দেওয়ার অধিকার চিকিৎসকদের নেই।"
নিপা ভাইরাস ছড়ায় মূলত বাদুড়ের মাধ্যমে। বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এই সময়টিতেই খেজুরের রস সংগ্রহ করা হয়। গাছে বাঁধা হাড়ি থেকে বাদুড় রস খাওয়ার চেষ্টা করে বলে ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায়। সেই বাদুড় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস খেলে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এ ভাইরাস। আক্রান্ত মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে এ রোগ।
আপাতত খেজুরের রস না খাওয়ার পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলছেন, নিপা ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে প্রচণ্ড জ্বর, মাথাব্যথা, খিচুনি ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এক পর্যায়ে রোগী প্রলাপ বকতে শুরু করে এবং অজ্ঞান হয়ে পড়ে।
এ রোগে আক্রান্তদের পরিচর্যার ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলছেন, রোগীর ব্যবহৃত কাপড় ও অন্যান্য সামগ্রী ভালোভাবে পরিষ্কার না করে আবার ব্যবহার করা যাবে না। রোগীর পরিচর্যা করার পর হাত ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে।
রোগীর কফ ও থুতু যেখানে সেখানে না ফেলে একটি পাত্রে রেখে পরে পুড়িয়ে ফেলতে হবে। রোগীর সঙ্গে একই পাত্রে খাওয়া বা একই বিছানায় ঘুমানো যাবে না। রোগীর শুশ্র
bdnews24