২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিপা ভাইরাস নিয়ন্ত্রণে: স্বাস্থ্য অধিদপ্তর

নিপা ভাইরাস সংক্রমণ আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. খন্দকার মোহাম্মদ শেফায়েতউল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 08:12 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিপা ভাইরাস সংক্রমণ আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. খন্দকার মোহাম্মদ শেফায়েতউল্লাহ। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "নিপা ভাইরাস সংক্রমণ আপাতত নিয়ন্ত্রণে। যে সঙ্কট চলছিলো তা এই মূহুর্তে কেটে গেছে। সামগ্রিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে।" রংপুর জেলায় বুধবার নতুন করে একজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে জানিয়ে তিনি এ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। লালমনিরহাটের হাতীবান্ধায় নতুন করে আর কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, "নিপা ভাইরাস নিয়ে সচেতনতা শুধু গণমাধ্যমেই সীমাবদ্ধ। স্থানীয় পর্যায়ে এর সচেতনতা বাড়াতে হবে।" রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) হিসাবে, হাতীবান্ধায় ৩১ জানুয়ারি নিপা ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রথম ঘটনার পর শনিবার পর্যন্ত মোট ২৪ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৭ জন। তবে স্থানীয়দের হিসেবে, এই সময়ে মৃত্যুর সংখ্যা আরো বেশি। নিপা ভাইরাস ছড়ায় মূলত বাদুড়ের মাধ্যমে। বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এই সময়টাতেই খেঁজুরের রস সংগ্রহ করা হয়। বাদুড় গাছে বাঁধা হাড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে বলে ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায়। সেই বাদুড় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস খেলে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এ ভাইরাস। আক্রান্ত মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে এ রোগ। আপাতত খেজুরের রস না খাওয়ার পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলছেন, নিপা ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে প্রচণ্ড জ্বর, মাথাব্যথা, খিচুনি ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এক পর্যায়ে রোগী প্রলাপ বকতে শুরু করে এবং অজ্ঞান হয়ে পড়ে। এ রোগে আক্রান্তদের পরিচর্যার ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রোগীর ব্যবহৃত কাপড় ও অন্যান্য সামগ্রী ভালোভাবে পরিষ্কার না করে আবার ব্যবহার করা যাবে না। রোগীর পরিচর্যা করার পর হাত ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে। রোগীর কফ ও থুতু যেখানে সেখানে না ফেলে একটি পাত্রে রেখে পরে পুড়িয়ে ফেলতে হবে। রোগীর সঙ্গে একই পাত্র খাওয়া বা একই বিছানায় ঘুমানো যাবে না। রোগীর শুশ্র