২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটের 'জ্বর' তদন্তে গবেষক দল

লালমনিরহাটের হাতিবান্ধায় 'জ্বরে' তিন শিশুসহ চার জনের মৃত্যুর পর ওই রোগটি সনাক্ত করতে আইইডিসিআরের একটি তদন্ত দল কাজ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 08:33 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতিবান্ধায় 'জ্বরে' তিন শিশুসহ চার জনের মৃত্যুর পর ওই রোগটি সনাক্ত করতে আইইডিসিআরের একটি তদন্ত দল কাজ শুরু করেছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক মাহমুদুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ সদস্যের একটি তদন্ত দল দুপুরে লালমনিরহাট রওনা হয়ে গেছে। দলে ৫ জন চিকিৎসক রয়েছেন। ভাইরাসের কারণে এ জ্বর হয়েছে বলে মাহমুদুরের ধারণা। তিনি বলেন, "এক ধরনের ভাইরাসের কারণে মস্তিস্কের প্রদাহ থেকে এ রোগ হয়েছে। তবে ভাইরাসটি কী, তা পরীক্ষার পরই বলা যাবে।" লালমনিরহাটে আক্রান্ত চার জন মঙ্গলবার দুপুর থেকে রাত সাড়ে ৮টার মধ্যে মারা যায়। এদের মধ্যে একজন মারা যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদের মৃত্যু হয় বাড়িতে ও হাসপাতালে নেওয়ার পথে। গত দুই দিনে আরো প্রায় ৩০ জন আক্রান্ত হয়েছে। রোগের লক্ষণ হলো থেমে থেমে জ্বর আসা। পরে সমস্ত শরীর ঠাণ্ডা হয়ে য়ায় এবং আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/১৪৩০ ঘ.