ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী রোগীদের সঙ্গে পরিচর্যাকারী (অ্যাটেন্ডেন্ট) থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএসএমএমইউ'র এক চিকিৎসক।
সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিল্টন হলে বিভিন্ন সংবাদ মাধ্যমের অপরাধ প্রতিবেদকদের সঙ্গে এক মত বিনিময় সভায় এ কথা বলেন অধ্যাপক আবু শফি আহমদ আমিন। তিনি বিএসএমএমইউ'র নাক-কান ও গলা বিভাগে কর্মরত।
রোগীনীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে শনিবার হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক সাইফুল ইসলামের বরখাস্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, "তদন্ত প্রতিবেদনই বলে দেবে তিনি প্রকৃত দোষী কি না।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্রী পরিচয়ে সাইফুল ইসলামের বিরুদ্ধে অশোভন আচরণের লিখিত অভিযোগের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযোগকারী দাবি করেন, তার ১০ম শ্রেণী পড়
bdnews24