সিরাজগঞ্জ, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ ও পাবনায় অ্যানথ্রাক্স বা তড়কা রোগে মারা যাওয়া গবাদি পশুর মালিকদের আর্থিকভাবে সহায়তা দেওয়ার কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রাণি সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
তবে পশুবীমা চালুর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
শুক্রবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সেন ভাঙ্গাবাড়ি এলাকায় গবাদি পশুর অ্যানথ্রাক্স প্রতিষেধক টিকা কার্যক্রম উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, পশুবীমা চালু হলে ক্ষুদ্র ও প্রান্তিক খামারী ও গরুর মালিকরা সুবিধা পাবেন।
গত ১৯ অগাস্ট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চিথুলিয়া এলাকায় প্রথম অ্যানথ্রাক্স সংক্রমিত রোগী সনাক্ত করা হয়। এ পর্যন্ত জেলায় ১৩৭ রোগীর খোঁজ পাওয়া গেছে।
এছাড়া পাশের পাবনা জেলায়ও অ্যানথ্রাক্স সংক্রমিত কয়েকজন সনাক্ত হয়েছে।
এই রোগে বেশ কয়েকটি গরু মারা গেছে বলেও জেলা প্রাণি সম্পদ কার্যালয় জানায়।
মন্ত্রী স্বীকার করেন, জনবলের অভাবে এবং তার দপ্তরের সঙ্গে স্থানীয় খামারী বা জনগণের দূরত্বের কারণে সঠিক সময়ে এ রোগের চিকিৎসা হয়নি।
তিনি বলেন, জনবল বাড়াতে ইউনিয়ন পর্যায়ে কৃষির মত প্রাণি স
bdnews24