২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জল বসন্তের প্রকোপ

গরম বাড়ার সঙ্গে বাড়ছে সংক্রামক ব্যাধি জলবসন্ত। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে হাসপাতালে আসছে আক্রান্তরা। চিকিৎসকরা বলছেন, বৃষ্টি না হলে এ সংখ্যা আরো বাড়তে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 12:11 PM

Updated : 24 Aug 2022, 08:45 PM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গরম বাড়ার সঙ্গে বাড়ছে সংক্রামক ব্যাধি জলবসন্ত। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে হাসপাতালে আসছে আক্রান্তরা। চিকিৎসকরা বলছেন, বৃষ্টি না হলে এ সংখ্যা আরো বাড়তে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে জলবসন্তের জন্য আলাদা কোনো ইউনিট না থাকায় আক্রান্তদের মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এহসান কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিনই বহির্বিভাগে জলবসন্তের রোগী আসছে। প্রচণ্ড গরমে এ রোগের ভাইরাস আরো সক্রিয় হয়ে ওঠায় এর প্রকোপ বেড়েছে। ভ্যারেসিলা জোস্টার নামের এক ধরনের ভাইরাসের সংক্রমণে জলবসন্ত হয়। ১২ বছরের কম বয়সী শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। দেশে সাধারণত এপ্রিল থেকে মে মাস পর্যন্ত এ ভাইরাসে বেশি লোক আক্রান্ত হয়। বৃষ্টি না হওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা বাড়তে পারে জানিয়ে ডা. এহসান বলেন, এ ভাইরাসে আক্রান্ত হলে ইনফেকশন না হওয়া পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ে না। এ রোগের একমাত্র চিকিৎসা নিবিড় যতে