২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ভেজাল ওষুধসহ গ্রেপ্তার ৬

রাজধানীর কোতয়ালী থানার বাবুবাজারে অভিযান চালিয়ে ভেজাল ওষুধসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 02:47 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কোতয়ালী থানার বাবুবাজারে অভিযান চালিয়ে ভেজাল ওষুধসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার সকালে বাবুবাজারের সুরেশ্বর মেডিসিন মার্কেটের 'স্বাদ মেডিকো' ও আলী মেডিসিন মার্কেটের 'চঞ্চল মেডিকেল সেন্টার' নামে দুটি দোকানে অভিযান চালায় সিআইডি। অভিযানের নেতৃত্বদানকারী সিআইডির বিশেষ পুলিশ সুপারিনটেনডেন্ট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযানে ২৫ লাখ টাকা মূল্যের ভেজাল ওষুধ আটক করা হয়েছে।" এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান। এরা হলেন- জলিল (৪০), আজাদ (৪০), হায়দার (২৯), মাহমুদ হোসেন (২১), আরমান (১৯) ও রনি (২৫)। পুলিশ কর্মকর্তা আরো বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। সিআইডির অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিআইডি সাধারণত এ ধরনের অভিযানে যায় না। এর মাধ্যমে ভেজাল ওষুধ আটকের অভিযান শুরু করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেটি/জেবি/এইচএ/২০৪৩ ঘ.