২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়াবেটিস দিবস উপলক্ষে স্বাস্থ্যমেলা

বিশ্ব ডায়াবেটিস দিবসকে সামনে রেখে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ) ১৫ দিনব্যাপী স্বাস্থ্যমেলার আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 05:01 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ডায়াবেটিস দিবসকে সামনে রেখে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ) ১৫ দিনব্যাপী স্বাস্থ্যমেলার আয়োজন করেছে। হাসপাতালের ধানমণ্ডি জিগাতলা ক্যাম্পাসে মেলার বুথে প্রতিদিন প্রাথমিক ডায়াবেটিক পরীক্ষা এবং ডায়বেটিস সম্পর্কে সাধারণ তথ্য সম্পর্কিত অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এ মেলার কার্যক্রম শুরু হয় সোমবার সকালে। প্রতিদিনই সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক মাহবুবুল আলম বাবু। তিনি জানান, বিশ্বে বর্তমানে ডায়বেটিস রোগীর সংখ্যা প্রায় ২৪ কোটি। আগামী ২০২৫ সালের মধ্যে এ সংখ্যা ৩৮ কোটিতে দাঁড়াবে। মোট রোগীর ২০ শতাংশই বাংলাদেশসহ এশিয়ার। ২০২৫ সালের মধ্যে দরিদ্র ও মধ্যবিত্ত দেশগুলোতে থাকবে ৮০ শতাংশ ডায়াবেটিক রোগী। এই নীরব ঘাতকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জেবিএফ হাসপাতাল ও সিটিসেল যৌথ উদ্যোগে এ স্বাস্থ্যমেলার আয়োজন করেছে বলে জানান তিনি। এ উপলক্ষে ডায়াবেটিস সংক্রান্ত তথ্য জানাতে জেবিএফ হাসপাতাল একটি ওয়েবপেজ (িি.িলনভয.ড়ৎম/ফিফ) তৈরি করেছে। এছাড়াও যঃঃঢ়://লনভয.ড়ৎম/ফিফ/য়ঁরু-এর মাধ্যমে অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। মেলা উপলক্ষে হাসপাতালের পক্ষ থেকে নেওয়া অন্য কর্মসূচির মধ্যে রয়েছে ডায়বেটিস সম্পর্কে গণসচেতনতার সৃষ্টির লক্ষে ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত পথচারীদের মাঝে প্রাথমিক তথ্য ও শুভেচ্ছা বিনিময়। ১৪ নভেম্বর ডায়বেটিস দিবসে পথর‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১০৪০ ঘ.