ঢাকা, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট পরির্দশনকালে চিকিৎসকদের অনুপস্থিতি ও হাসপাতালের অপরিচ্ছন্নতা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।
শনিবার সকালে মন্ত্রী রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত এ হাসপাতালটি পরিদর্শন করেন।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে একথা জানান।
মন্ত্রী কাজের শ্লথগতি এবং হাসপাতালের ওয়ার্ড, করিডোর ও রান্নার স্থানসহ বিভিন্ন স্থানে অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী এ বিষয়ে আর কোনো অবহেলা ও অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও সতর্ক করে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৫৫৫ঘ.
bdnews24