ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- যক্ষ্মা প্রতিরোধ নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা ধরনের কাজ হলেও এতে আক্রান্তের সঠিক কোনও পরিসংখ্যান নেই। ফলে গবেষণাসহ সার্বিক বিষয়ের জন্য ২১ বছরের পুরনো তথ্য উপাত্তের ওপরই নির্ভর করতে হচ্ছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি(নাটাব) আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে এ তথ্য।
এতে বলা হয়, দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা যেমন বাড়ছে। আবার প্রতিরোধ কার্যক্রমও এগিয়ে চলছে। কিন্তু রোগীর সংখ্যা কত, সংশ্লিষ্ট কারও কাছেই সে তথ্য নেই। যক্ষ্মায় আক্রান্ত হয়ে কতজন মারা যাচ্ছেন, তার হিসাবও নেই। অনেক সময় আবার যক্ষ্মা রোগে মৃত্যুকেও হৃদরোগে মৃত্যু হয়েছে বলে উল্লে
bdnews24