২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-ভারতের সুরমা ব্যবহার না করতে নিউ ইয়র্ক স্বাস্থ্য বিভাগের পরামর্শ

কাজলনয়নের বন্দনা গেয়ে বঙ্গকবিরা গান বাঁধলেও নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখছে না। বিভাগটি মার্কিনি নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছে তারা যেন ভুলেও পাকিন্তান ও ভারতের তৈরি করা কাজল বা সুরমা চোখে ব্যবহার না করেন। কারণ এতে উচ্চমাত্রার সীসা রয়েছে। খবর একটি ভারতীয় ওয়েবসাইটের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 02:33 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

নিউ ইয়র্কের ডেইলি টাইমস পত্রিকা জানায়, এই পণ্যগুলো প্রায় সব নিউ ইয়র্কের ভারতীয় দোকানে বিক্রি হয় এবং অনেকে এগুলি ব্যপকভাবে ব্যবহার করে।

সাম্প্রতিক মাসগুলোতে নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ ৫ জন গর্ভবতী নারী ও শিশুর মধ্যে সীসার ক্ষতিকর উপস্থিতি আবিষ্কার করেছে। তারা কাজল ও সুরমা ব্যবহার করতো বলে জানিয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায়, শিশুদের ক্ষেত্রে বিষয়টি খুবই ঝুঁকিপূর্ন। কারণ, এসব কসমেটিক্স ব্যহারের পর তারা হাত না ধুয়ে খাবার খেতে পারে বা মুখে হাত দিতে পারে।

সীসা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর একটি ধাতু। এটি মস্তিষ্ক, স্নায়ূতন্ত্র, কিডনি ও প্রজনন ব্যবস্থার উপর ক্ষতিকর প্রভাব ফেলে। অল্প বয়সী বাচ্চারা এর প্রভাবে আচরণগত সমস্যাতেও পরে থাকে।

নিউ ইয়র্ক সিটির বিভিন্ন দোকান থেকে সুরমা কাজল কিনে সেগুলি সম্প্রতি পরীক্ষা করে স্বাস্থ্য বিভাগ। অধিকাংশ নমুনাতেই তারা নিদ্দিষ্ট মাত্রার অতিরিক্ত সীসার উপস্থিতি লক্ষ্য করে। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার নির্ধারিত সীসার মাত্রা হলো ১০ পিপিএম (পার্টস পার মিলিয়ন)।

স্বাস্থ্য বিভাগের গবেষণায় যেসব পন্যে অতিরিক্ত সীসা পাওয়া গেছে সেগুলি হলো : পাকিস্তানের বিশেষভাবে তৈরি হাশমি সুরমা (সীসার পরিমান ৪৭% অর্থাৎ ৪৬৮, ৭০৮ পিপিএম), ওয়াটারস অফ জমজম নামের আইলাইনার (সীসার পরিমান ৩৬% অর্থাৎ ৩৬৩,৪১৯ পিপিএম) হাশমি কোহল আওয়াদ (সীসা ২৭%,, ২৭২,৩৫৩ পিপিএম) হাশমি কাজল (সীসা ৪%, ৪১, ২৯৮ পিপিএম)।