জীবন যাপনে পরিবর্তন এনে হৃদরোগের ঝুঁকি কমানো যায়
মহিলাদের ক্ষেত্রে মোনোপজ পরবর্তী সময়ে খাদ্যাভ্যাস পরিবর্তন করে,ব্যায়াম করে, ওজন কমিয়ে হৃদ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ প্রক্রিয়া কেবল তাদের জন্যই কার্যকর যারা মেনোপজকালীন সময়ে হরমোন প্রতিস্থাপন করা থেকে বিরত থেকেছেন। সম্প্রতি এক সমীক্ষায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আ্যরিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর কেলি কে পেট্টি এবং তার সহকর্মীরা জানান, সাধারনত মেনোপজ পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই উচ্চ রক্তচাপ এবং কোলোস্টেরেল বৃদ্ধি পায়। কিন্তু কোন ধরনের চিকিৎসা ছাড়াই শুধু জীবন যাপনে পরিবর্তন এনে এ ঝুঁকি এড়ানো সম্ভব।
গবেষনায় দেখা যায়, মনোপজ বন্ধ হওয়ার পর শরীরে হরমোন প্রতিস্থাপন করে কোলোস্টোরেল এর মাত্রা কমানো যায়। কিন্তু এতে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। তাই গবেষকরা মহিলাদেরকে এ হরমোন নেয়া থেকে বিরত থেকে নিয়ন্ত্রিত জীবন যাপনের পরামর্শ দিয়েছেন।
