২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধুমপানবিরোধী পিল ছেড়েছে ফাইজার

নিউ ইয়র্ক ভিত্তিক ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার জানিয়েছে, তাদের ধূমপানবিরোধী পিল চ্যান্টিক্স এক প্যাকেট সিগারেটের চেয়েও সস্তা। ওষুধটি গত গ্রীষ্মে বাজারে ছাড়া হয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 06:31 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

এটি এখন চিকিৎসকরা ব্যবস্থাপত্রে উল্লেখ করছেন। খবর শিকাগো ট্রিবিউনের ।

ওষুধটি প্রসঙ্গে ফাইজারের মার্কেটিং পরিচালক টেরি ও’গরম্যান বলেন, “বিষয়টা হলো আপনি টাকা খরচ করে শরীর খারাপ করবেন নাকি ভাল করবেন সেই পার্থক্যটা উপলদ্ধি করা।”

কোম্পানিটি জানায়, ওষুধটির জন্য দিনে ৩ ডলার খরচ করতে হবে একজনকে, যা এক প্যাকেট সিগারেটের চেয়ে কম।

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত এ ওষুধটি প্রথমবারের মতো ধূমপানের বন্ধের জন্য ব্যবস্থাপত্রে উল্লেখিত হচ্ছে।

চলতি গ্রীষ্মে ফাইজার এই ওষুধের জন্য বিজ্ঞাপনও বাজারে ছাড়বে বলে জানিয়েছে।