২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মরণশক্তি বাড়াতে চোখের ব্যায়াম

স্মরণশক্তি বাড়ানোর জন্য ট্যাবলেট না খেয়ে চোখ নাচালেই হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন ৩০ সেকেন্ড চোখের মনি একবার বামদিক আর একবার ডানদিক এভাবে করলেই স্মরণ শক্তি বৃদ্ধি পায়। ভারতের একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে এ তথ্য।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 04:00 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

ওই পত্রিকায় জানানো হয়, আমেরিকার ম্যানচেস্টারের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একদল মানুষের উপর গবেষনা চালিয়ে বের করেছেন যে, চোখ বামদিক ডানদিন করলে ক্রমান্বয়ে স্মরণশক্তি বাড়ে। এই দলের মধ্যে যারা এই কাজটি করেননি দেখা গেছে তাদের স্মরণশক্তি তুলনামূলকভাবে কম।

গবেষক দলের দলনেতা ড. অ্যান্ড্রু পারকার বলেন, “এটা সত্যিই মজার আবিস্কার। এই রকম পদ্ধতি সাধারণ মানুষের খুব উপকারে আসে। বিশেষ করে পরীক্ষার আগে যেসব ছাত্রের পড়া মুখস্থ রাখতে অসুবিধা হয়, তারা এই পদ্ধতি অবলম্বন করলে বিশেষ সুফল পাবে।”

এই আবিষ্কারের উত্তেজনায় গবেষকরা এ ধরণের আরো পদ্ধতি আবিষ্কারের জন্য উঠেপড়ে লেগেছেন। ড. পারকার বলেন. “বর্তমান আবিষ্কারকে আরো প্রসারিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।”

এ আবিষ্কারের উপর একটি প্রবন্ধ ‘ব্রেইন এন্ড কগনিশন’ নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।