২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃটেনে দোকানের শোকেসে সিগারেট রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান

শিশুদের মধ্যে ধূমপানকে নিরুৎসাহিত করতে বৃটেনের ডাক্তাররা দোকানের শোকেসে সিগারেট প্রদর্শনের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। সোমবার ১০টি সিগারেটের প্যাকেট বিক্রির ব্যাপারে এই নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Apr 2007, 05:59 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এক বিবৃতিতে জানায়, দোকানে সিগারেট বিক্রির জন্য রাখলেও তা প্রদর্শন করা যাবে না। কাউন্টারের নিচে রাখতে হবে সিগারেটের প্যাকেট যেন তা শিশুদের চোখের আড়ালে থাকে। আর টোবাকো ভেন্ডিং মেশিনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তামাকের উপর কর বৃদ্ধিরও আবেদন জানায় বিএমএ।

বিএমএ’র ভিভিয়েন নাথানসন বলেন, “শিশুদের কাছে সিগারেটকে আরো দুষ্প্রাপ্য করে তুলতে হবে।”

পেশাজীবী ডাক্তারদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটাও জানানো হয় যে, শিশুদের সামনে ধূমপান করলে তারা নানাবিধ শারীরিক সমস্যার সম্মুখীন হয় যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যা, ক্যানসার ও হৃদরোগ।

সিগারেট বিক্রয়কারী দোকানগুলিকে লক্ষ করে তারা বলেন, জনসমক্ষে সিগারেট বিক্রি করা প্রকাশ্যে অ্যালকোহল বিক্রির সমতুল্য।

জুলাই মাসের ১ তারিখ থেকে বৃটেনের সকল বদ্ধ পাবলিক প্লেসে সিগারেট বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে স্কটল্যান্ডে, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে একইরকম নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিএমএ জানায়, শিশুদের ধুমপানের মতো ভয়াবহ অভ্যাসের হাত থেকে রক্ষা করার জন্য আরো কিছু পদক্ষেপ নিতে হবে।

নাথানসন বলেন, “ শিশুদের মধ্যে ধুমপানে নিরুৎসাহিত করার সবচেয়ে ভাল ও কার্যকর উপায় হচ্ছে তাদের বাবা-মাকে ধুমপান থেকে বিরত রাখা।”