২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু পরিস্থিতি মূল্যায়নে ঢাকায় এফএও প্রতিনিধি দল

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশের সাম্প্রতিক বার্ড ফ্লু পরিস্থিতি খতিয়ে দেখতে এখন ঢাকায় রয়েছেন। তিন সদস্যের প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত খামার ও পরীক্ষাগারগুলো ঘুরে দেখবেন এবং সরকারি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 05:15 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

পরিস্থিতি মূল্যায়ন করে একটি সরকারের কাছে একটি সুপারিশ প্রস্তাব করবেন তারা। জাতিসংঘ সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি এড স্পিজকারস সোমবার একথা জানিয়েছেন।

স্পিজকারস বলেন, “পরিস্থিতি পর্যালোচনার পর বার্ড ফ্লু মোকাবেলা, এর বিস্তার রোধ এবং ভবিষ্যতে এর প্রতিরোধ নিশ্চিত করতে সুনির্দিষ্ট সুপারিশ প্রস্তাব করাই এ সফরের লক্ষ্য।”

এ সপ্তাহের শুরুতে সফরে আসা প্রতিনিধি দলটি ঢাকা এবং ঢাকার বাইরের এভিয়েন ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত খামারগুলো ঘুরে দেখবেন এবং খামারীদের সঙ্গে কথা বলবেন। আক্রান্ত মুরগী ও অন্যান্য নমুনা পরীক্ষা করা হয়েছে এমন পরীক্ষাগারে যাবেন এবং সেখানকার সেখানকার কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করবেন তারা। জাতিসংঘ সংস্থাটির প্রতিনিধি দলটি সরকারি বিশেষজ্ঞদেরও সাক্ষাতকার নেবেন বলে জানানো হয়েছে।

এফওএ এর বাংলাদেশ প্রতিনিধি বলেছেন, “কীভাবে এবং কেন বার্ড ফ্লু ছড়িয়ে পড়লো তা নিয়ে বিস্মিত বাংলাদেশ সরকার। এ বিষয়টিতে কাজ করতে চাই আমরা।”

তিনি বলেন, “সব দেশেরই একটি নিজস্ব পরিবেশ-পরিস্থিতি থাকে, তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি আলাদা। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই দেশে অনেক হাঁস-মুরগী রয়েছে, তাই এখানকার পরিস্থিতি নিয়ে অনেক কিছু করার আছে।”

এফওএ এর প্রতিনিধি দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবেন বলে জানানো হয়েছে।