ওমেগা ৩ মেজাজ মর্জি ভালো রাখায় ভূমিকা রাখতে পারে
ডিনারে যদি আপনি স্যামন মাছ খান তাহলে সেটা শুধু যে আপনার হৃৎপিন্ডের জন্যই ভালো তাই না, এটা আপনার মেজাজ মর্জিকেও ফুরফুরে করে তুলতে পারে। পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় এমন তথ্যই বেরিয়ে এসেছে।
ওমেগা ৩ নামক এক প্রকার ফ্যাটি এসিড মনকে এমন ফুরফুরে করে তুলতে পারে। আর ওমেগা ৩ প্রচুর পরিমানে পাওয়া যায় স্যামনের মতো একটু গাব্বু গুব্বু ধরনের মাছে।
হাঙ্গেরির বুদাপেস্টে আমেরিকান সাইকোসোমাটিক সোসাইটির বার্ষিক সভায় এ তথ্য উপস্থাপনা করেন ড. সারাহ এম কনক্লিন।
কনক্লিন এবং তার সহকর্মীরা তাদের সর্বশেষ সমীক্ষায় দেখেন মস্তিস্কের যে অংশটুকু মানুষের মুড নিয়ন্ত্রন করে তার পরিবর্তন ওমেগা ৩ ফ্যাটি এসিড শোষণের উপর নির্ভরশীল। তারা ৫৫ জন স্বাস্থ্যবান ফুরফুরে মেজাজের মানুষকে তাদের ওমেগা ৩ গ্রহনের মাত্রা সম্পর্কে জিজ্ঞেস করেন এবং তাদের মস্তিষ্কের আয়তন নিরূপন করেন।
তারা মস্তিষ্কের যে অংশ মুড নিয়ন্ত্রন করে সে অংশে ওমেগা ৩ এর উপস্থিতি বেশী লক্ষ্য করেন। এ থেকেই তারা এ সিদ্ধান্তে আসেন যে ওমেগা ৩ মানুষের ফুরফুরে মেজাজ তৈরীতে ভূমিকা রাখতে পারে।
