২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিশর ও বৃটেনে বার্ড ফ্লুর ধরা পরেছে

পরীক্ষার ৩৭ বছর বয়ষ্ক এক মিশরীয় মহিলা বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত বলে প্রমানিত হয়েছে। এদিকে বৃটেনের কিছু মুরগির মধ্যে সংক্রমণ ধরা পরার পর এ রোগ প্রতিরোধের জন্য আরো পদক্ষেপ নেয়া জরুরী কি না তা নিয়ে বুধবার জোর বিতর্ক হয়েছে ইউরোপিয় কর্মকর্তাদের মধ্যে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 06:38 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বিশ্ব স্বাস্থ সংস্থা ওই মিশরীয় মহিলার বার্ড ফ্ল’ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মিশরে এভিয়ান ফ্লু’র ২১ তম শিকার তিনি। আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হলে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। 

এশিয়ার বাইরে মিশরকেই এই রোগের সংক্রমন সবচেয়ে বেশি বলে মনে করা হয়। গত বছর পোলট্রিতে এর সংক্রমণ হয় প্রথম। পরে তা মানুষের মাঝে ছড়িয়ে পড়লে ২১ জন আক্রান্ত হয় গুরুতরবাবে। এর মধ্যে ১২ জনই মারা যায়।

আক্রান্ত মহিলাটি তার ঘরে পাখি পুষতেন। সেই পাখির মাধ্যমেই তিনি সংক্রমিত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে। ১২ ফেব্র“য়ারি তাকে হাসপাতালে নেয়া হয়।

বেশ কিছুদিন চুপচাপ থাকার পর সম্প্রতি এভিয়ান ফ্লু আবার ছড়াতে শুরু করেছে। জাপান, দক্ষিন কোরিয়া, ভিয়েতনাম, তুরষ্ক, পাকিস্তান, হাঙ্গেরি ও নাইজেরিয়ার পোলট্রি ক্ষেত্র এ ভাইরাসে আক্রান্ত  হতে শুরু করেছে। নাইজেরিয়াতে এ মাসের শুরুর দিকে এই ভাইরাসের কারণে প্রথমবারের মতো মানুষ মারা যাবার খবরও পাওয়া যায়।

ইন্দোনেশিয়াতেও এ ভাইরাসে আক্রান্ত হয়ে সমানভাবে মানুষ এবং পাখি মারা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০০৩ সাল থেকে এ পর্যন্ত দুনিয়া জুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৭৩ জন। এর মধ্যে মারা গেছে ১৬৬ জন। এবং এই রোগের সংক্রমণের কারণে ২০ কোটিরও বেশি পাখি মেরে ফেলা হয়েছে।

বিশেষজ্ঞদের আশংকা এই ভাইরাসটি মানুষের মধ্যে সংক্রমিত হয়ে জেনেটিক মিউটেশনের মাধ্যমে পরিবর্তিত হতে পারে। সেক্ষেত্রে এটি মানুষের মধ্যে মহামারী আকারে ছড়িয়ে পরতে পারে। এর ফলে মারা যেতে পারে লাখ লাখ মানুষ।

ব্রিটেন এবং হাঙ্গেরিতে সংক্রমন

ইউরোপিয় কমিশন চলতি মাসের প্রথমদিকে বৃটেনের এক মুরগির ফার্মে এ ভাইরাসের সন্ধান পান। ব্রিটিশ বিজ্ঞানীরা বলেন সন্ধান পাওয়া ভাইরাসটির সাথে এবছর হাঙ্গেরিতে পাওয়া ভাইরাসের মিল রয়েছে। ব্রিটিশ এই ফার্মটির সাথে হাঙ্গেরির বানিজ্যিক যোগাযোগ রয়েছে। ভাইরাসটির কারণে হাঙ্গেরিতে অনেক পাখি মারা গিয়েছিল।

ভাইরাসের উৎস আসলে কোথায় তা নিয়ে ব্রিটেন এবং হাঙ্গেরির মধ্যে বিতর্ক চলছে।

হাঙ্গেরির মতে ব্রিটেনে ওই ভাইরাস যে হাঙ্গেরি থেকে গিয়েছে এর কোনো প্রমাণ নেই। কিন্তু ইউরোপিয় ইউনিয়নের কর্মকর্তারা মনে করেন, যানবাহন, মানুষ কিংবা পোলট্রি সামগ্রীর মাধ্যমে হাঙ্গেরী থেকে এ ভাইরাস ব্রিটেনে আসতে পারে।