ম্যাকডোনাল্ড নতুন ভোজ্য তেল ব্যবহার করতে যাচ্ছে
বিশ্বখ্যাত ম্যাকডোনাল্ড’স কোম্পানি সম্প্রতি আমেরিকায় তাদের ১২০০ রেষ্টুরেন্টের খাবারে নতুন উদ্ভাবিত ভোজ্যতেল ব্যবহারের ঘোষনা দিয়েছে। এই তেল আগের ব্যবহার করা অসম্পৃক্ত চর্বির (ট্রান্স ফ্যাট) থেকে ভিন্ন ও উন্নতমানের বলে তারা দাবি করেন তারা।
আগের ব্যবহার করা অসম্পৃক্ত চর্বি স্বাস্থ্যের জন্য মোটেই উপকারী নয়, বরং এগুলি অনেক হৃদরোগের আশংকা তৈরি করে।
ম্যাকডোনাল্ডের প্রতিনিধি লিসা হাওয়ার্ড বলেন, এই তেল ক্যানোলা, সয়াবিন ও ভুট্টার মিশ্রণ দিয়ে তৈরি।
২০০২ সালে ম্যাকডোনাল্ড প্রতিশ্র“তি দিয়েছিলো যে, তারা তাদের পণ্য থেকে এই চর্বি (ট্রান্স ফ্যাট) বাদ দেবে। কিন্তু প্রতিদ্বন্ধী ওয়েন্ডি’স ইন্টারন্যাশনাল ও ইয়াম ব্রান্ড এর কেএফসি ও টেকো বেল এর কারণে তা বাস্তবায়িত করতে পারেনি।
ম্যাকডোনাল্ডের পক্ষ থেকে এ প্রসঙ্গে লিসা জানান, এটা বাস্তবায়নে দেরি হয়ে গেল। কারণ, পন্যের স্বাদ ঠিক রাখতে গিয়ে সঠিক তেল খুঁজে পেতে সময় লেগেছে। ক্রেতারা নতুন তেলের ব্যাপারে ইতিবাচক সাড়া দেবেন বলেই তাদের ধারণা।
উল্লেখ্য, ট্রান্স ফ্যাট খাবারে নিম্ন ঘনত্বের লিপোপ্রোটিন (এক ধরণের ক্ষতিকর কোলেস্টরল) বাড়িয়ে দেয়। তাই আমেরিকান স্বাস্থ্যবিভাগ থেকে জনসাধারণকে যতটা কম সম্ভব ট্রান্স ফ্যাট গ্রহনের উপদেশ দেয়া হয়।
গত বছর নিউ ইয়র্ক সিটি রেস্টুরেন্টে কৃত্রিম ট্রান্স ফ্যাট ব্যবহার নিষিদ্ধ করে।
