২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইগ্রেনের কারণ অনুসন্ধানে সাফল্য

কয়েক ধরনের মাইগ্রেন জাতীয় মাথাব্যাথার কারণ অনুসন্ধানে আরেকটু আলোর দেখা পেয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা। ফরাসী বিজ্ঞানীদের একটি দল সদ্য মাইগ্রেন শুরু হয়েছে এমন সময় রোগীদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামের অংশটি সক্রিয় হয়ে ওঠার আলামত পেয়েছেন। তাদের এ পর্যবেক্ষণ যন্ত্রণাদায়ক এ সমস্যাটির কারণ খুঁজে বের করতে চিকিৎসকদের আরেক ধাপ এগিয়ে নিতে পারে বলে আশা করা হচ্ছে। বিবিসি অনলাইন এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 06:34 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ২৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েক ধরনের মাইগ্রেন জাতীয় মাথাব্যাথার কারণ অনুসন্ধানে আরেকটু আলোর দেখা পেয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা। ফরাসী বিজ্ঞানীদের একটি দল সদ্য মাইগ্রেন শুরু হয়েছে এমন সময় রোগীদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামের অংশটি সক্রিয় হয়ে ওঠার আলামত পেয়েছেন। তাদের এ পর্যবেক্ষণ যন্ত্রণাদায়ক এ সমস্যাটির কারণ খুঁজে বের করতে চিকিৎসকদের আরেক ধাপ এগিয়ে নিতে পারে বলে আশা করা হচ্ছে। বিবিসি অনলাইন এ খবর দিয়েছে। মাইগ্রেনের সঙ্গে হাইপোথ্যালামাসের জড়িত থাকার সম্ভাবনার ব্যাপারটি চিকিৎসাবিজ্ঞানীদের মাথায় অনেক দিন ধরেই ছিল। খিদের মতো আরো যে ধরণের কিছু অনুভূতি বা বিষয় মাথা ধরার সূচনা করে তার প্রতি দেহ কিভাবে সাড়া দেবে তা মস্তিষ্কের এই হাইপোথ্যালামাস অংশ থেকেই নিয়ন্ত্রিত হয়। আশা করা হচ্ছে, নতুন এ আবিষ্কার মাইগ্রেন জাতীয় মাথা ধরার নতুন চিকিৎসার পথ খুলে দেবে। চিকিৎসা বিষয়ক সাময়িকী 'হেডেক'-এ (মাথা ব্যাথা) এ গবেষণাটির খবর প্রকাশিত হয়েছে। মাইগ্রেন এক ধরণের