ডায়াবেটিস রোগে আক্রান্তদের অঙ্গহানির সংখ্যা বেশি
ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে শরীরের নিম্নাংশ কেটে বাদ দেবার সংখ্যা খুব বেশি বলে একটি সাম্প্রতিক গবেষণায় জানা গেছে।
ডায়াবেটিস রোগীদের স্নায়ুবিক দুর্বলতা ও রক্ত সংবহনে জটিলতা দেখা দেওয়ায় তরা সহেজ পক্ষাঘাত রোগে আক্রান্ত হতে পারে।
ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শরীরের নিম্নাংশ ছেদ করার সম্ভাবনা স্বাভাবিক সুস্থ মানুষের থেকে ১৫ গুণ বেশি থাকে।
উলভারহ্যাম্পটনের গবেষকরা জানিয়েছেন, ডায়াবেটিসে আক্রান্ত পক্ষাঘাতগ্রস্থ রোগীরা সঠিক চিকিৎসা ও সেবা পাচ্ছে না বলেই তাদের পা কেটে ফেলতে হচ্ছে। ইংল্যান্ডে শরীরের নিম্নাংশ ছেদ করার পেছনে দ্বিতীয় বৃহত্তম কারণটি হলো ডায়াবেটিস।
‘ডায়াবেটিস ইউকে’ নামক একটি মেডিক্যাল জার্নালের একটি জরিপে দেখা গেছে যে, অঙ্গ ছেদ করার পাঁচ বছরের মধ্যে ৭০ শতাংশ ডায়াবেটিস রোগীর মৃত্যু ঘটে।
