২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছরের মধ্যে পোলিওমুক্ত ভারত গড়ার অঙ্গীকার

আগামী তিন বছরের মধ্যে দেশকে পোলিওমুক্ত করার ঘোষণা দিয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী আনবুমানি রামাদোস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 05:47 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সম্প্রতি ভারতে পোলিও রোগের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় মঙ্গলবার এই ঘোষণা দেন তিনি।

এক সংবাদ সম্মেলনে রামাদোস বলেন, “ব্যাপক টিকা দান কর্মসূচি পালনের মাধ্যমে পোলিওমুক্ত ভারত গড়ে তোলা সম্ভব। আর আগামী তিন বছরের মধ্যেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে দেশটি।”

এদিকে ভারতের উত্তর প্রদেশ থেকে পোলিও রোগটি পাশের নেপাল, বাংলাদেশ এমনকি সুদূর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলা ও নামিবিয়ায় ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ওই চারটি দেশই বর্তমানে পোলিওমুক্ত দেশ হিসেবে পরিচিত।

আন্তর্জাতিক পোলিও বিশেষজ্ঞরা বলছেন, ভারত এর আগে পোলিও দূরীকরণে অনেক ধরনের কর্মসূচি নিলেও এবারই দেশটি সম্পূর্ণভাবে পোলিওমুক্ত হওয়ার জন্য ব্যাপক কার্যক্রম গ্রহণের উদ্যোগ নিতে যাচ্ছে। আর পোলিওমুক্ত ভারত গড়ার জন্য এবারের পদক্ষেপগুলোর বাস্তবায়ন হবে যথেষ্ট কঠিন।

ভারত সরকার জানিয়েছে, ভারতের পোলিওপ্রবণ উত্তর প্রদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে ২০০৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে জাতীয় টিকাদান কর্মসূচি শুরু করা হবে।

এ বছর ভারতে পোলিওতে আক্রান্ত হয়েছে ৫৮৩ জন। এদের মধ্যে ৪৮১ জনই দরিদ্র, অনুন্নত ও জনবহুল উত্তর প্রদেশের বাসিন্দা।

পোলিওতে এ বছর ভারতে মারা গেছে ২৪টি শিশু। গত বছর মারা গিয়েছিল ৬৬ জন।