কোষ্ঠকাঠিন্য দুর করতে পারবে বটক্স
বঙ্গবাসীর জন্য সুখবর বটে। এলোপ্যাথি থেকে শুরু করে ইসাবগোলের ভুষি তক কোন কিছুই যাদের কাজে লাগেনি তারা এবার বটক্সের শরণাপন্ন হতে পারেন।
বটক্স বটুলিনাম টক্সিনের সংক্ষিপ্তরূপ যা আপনার কোষ্ঠকাঠিন্যের যন্ত্রনাকে সংক্ষেপে দুর করে দেবে বলে আশা করছেন ইতালিয় গবেষকরা। তারা বলেছেন, পেলভিক এলাকার মাংসপেশীগুলোর রিল্যাক্সক্স না থাকার কারণেই কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা দেখা দেয়। এটাকে দুর করবে বটক্স।’ জানিয়েছেন তারা।
এই দলের সিনিয়র গবেষক ড. গুইসেপ্পে ব্রিজিন্দা বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, “যেমন, গতানুগতিক পদ্ধতি হলো, আঁশযুক্ত খাবার খাওয়া, ল্যাকটামিল জাতীয় ওষুধ সেবন, পায়ূপথে ওষুধ ব্যবহার, বায়োফিডব্যাক ট্রেনিং এবং সার্জারি। কিন্তু শেষপর্যন্ত দেখা গেছে এই সব পদ্ধতিরই ফলাফল হতাশজনক।”
রোমের আগস্টিনো জেমেলি ইউনিভঅর্সিটি হাসপাতালের এই চিকিৎসক ও তার সহকর্মীরা কোষ্ঠকাঠিন্য দুর করতে ২৪ জন রোগীর উপর আলট্রাসাউন্ড গাইডেড বটক্স ইনজেকশন ব্যবহার করেন।
ওই ২৪ জন রোগীকে ২ মাস ফলো-আপে রাখার পর ১৯ জন রোগীর ক্ষেত্রে এর এর সফলতা প্রমাণিত হয়েছে।
তবে ইনজেকশনের কার্যকারিতা কতদিন থাকবে এবং রোগীভেদে সঠিক ইনজেকশন নির্ধারণের কাজটি এখনো নিষ্পন্ন হয়নি।
