২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত কাজের কারণে অবসাদে ভুগে চিকিৎসায় ভুল করছেন মার্কিনি ডাক্তাররা

আমেরিকার হাসপাতালগুলোতে প্রশিক্ষনরত ডাক্তাররা ঘন্টার পর ঘন্টা কাজ করেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Dec 2006, 02:43 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

তাদের অবসাদজনিত ক্রটির কারণে চিকিৎসাক্ষেত্রে বিপদের আশংকা বাড়ছে। গত মঙ্গলবার ব্রিগহাম ও বোস্টনের ওমেনস হসপিটালের এক গবেষনা থেকে জানা গেছে এ খবর। ২,৭৩৭ জন্য ইন্টার্ন ডাক্তারদের উপর জরিপ চালিয়ে এই গবেষনা ফল পাওয়া গেছে।

মেডিক্যাল ইন্টার্নদের কাজের শিফট ২৪ থেকে ৩০ ঘন্টা পর্যন্ত হওয়ায় চিকিৎসা ক্ষেত্রে তাদের দ্বারা ভুলের পরিমান বাড়ছে। এই ভুলের পরিমান আগের তুলনায় ৪.১ গুন। যে মাসে তারা অতিরিক্ত সময় কাজ করেন সেই মাসেই অন্য মাসের তুলনায় ভুলগুলো বেশি ঘটে বলে দেখা গেছে।

১৮৯০-র দিকে মার্কিন হাসপাতালগুলোতে ইন্টার্ন ডাক্তারদের এতো দীর্ঘকালীন শিফটে কর্তব্যরত থাকতে হতো। কিন্তু সেই ব্যবস্থা থেকে সরে এলেও এখন আবার সেই ব্যবস্থা জারি করা হয়েছে।

এই ধরনের শিফটের সমর্থনে অনেকে বলেন, নিদ্দিষ্ট কোন রোগীকে ভালো করে দেখতে হলে এবং রোগের নানা দিক ভালো করে বুঝতে হলে সদ্য পাশ করা ডাক্তারকে অনেক বেশি সময় দিতেই হবে। এর কোন বিকল্প নেই।

কিন্তু বাস্তবে এর ক্ষতির দিকটিও কম নয়।

‘১ বছর ধরে কাজ করছে এরকম প্রতি ১০০ ইন্টার্ন ডাক্তরদের ক্ষেত্রে আমরা মারাত্মক ভুলের পরিমান পেয়েছি ২০০টি। এর মধ্যে ২০ টি মারাত্মক ক্ষত তৈরি ও ৫টি মৃত্যুর ঘটনা যা এড়ানো যেতো।’ জানিয়েছেন ওই গবেষনা দলের নেতা ড. চার্লস সেইসলার।

তিনি আরো বলেন, ‘আমেরিকার বিভিন্ন হাসপাতালে কর্মরত ১ লাখ ইন্টার্ন ডাক্তারদের সিডিউল পর্যালোচনা করলে দেখা যাবে এভাবে প্রতি বছর লাখ লাখ রোগী ক্ষতির সম্মুখিন হচ্ছে, মারা যাচ্ছে হাজার হাজার। আর এসবের মূলে রয়েছে নতুন ডাক্তারদের অবসাদজনিত ক্রটি।’

ড. সেইসলার জানান, মানুষের মস্তিষ্ক বিনা ঘুমে টানা ৩০ ঘন্টার বেশি কাজ করতে পারে না। করলে তখন তার কাজ ক্রটিপূর্ণ হয়ে পরে।’

ভদ্রলোক হার্ভার্ড মেডিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ও বোস্টনের এক ওমেনস হসপিটালের স্লিপ মেডিসিন বিভাগের প্রধান।