স্বাস্থ্যসেবার খরচ নিয়ে হিমশিম খাচ্ছে মার্কিনিরা
মার্কিনিদের আয়ের একটা বিপুল অংশই এখন চলে যাচ্ছে স্বাস্থ্যখাতে। যাদের ব্যয়ের সাধ্য নেই তারা দরকারি চিকিৎসা এড়িয়ে যাচ্ছেন।
গত মঙ্গলবার প্রকাশিত এক গবেষনার ফলাফল থেকে জানা গেছে এ তথ্য।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এর এই গবেষনা ফলাফলে দেখা যায়, ২০০৩ সালে ৬৫ বছরের কম বয়সী ৪ কোটি ৮৮ লাখ আমেরিকান স্বাস্থ্যখাতে ১০% এরও বেশি ব্যয় করতেন। ১৯৯৬ সালে স্বাস্থ্যখাতে ১০% এর চেয়ে বেশি ব্যয় করা আমেরিকানের সংখ্যা ছিল ১০ কোটি ১৭ লাখ।
১৯৯৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত ফেডারেল হেলথ সার্ভের তথ্য নিয়ে এই গবেষনা পরিচালিত হয়েছে।
জরিপে দেখা গেছে, অত্যধিক খরচের কারণে ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্য বীমা করার লোকের সংখ্যা খুবই কম। অফিস থেকে নিয়োগকর্তার দ্বারা বা গ্রুপ ইন্সিওরেন্সের আওতায় অধিকাংশ স্বাস্থ্যবীমা হয়ে থাকে ।
খরচের কারণে অনেকের স্বাস্থ্যসেবার এড়িয়ে যাওয়ার ঘটনাটি যে কোন সময় বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে জার্নাল অফ দি আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশন এ প্রকাশিত ওই গবেষনাপত্রে উল্লেখ করা হয়।
