২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: এক দিনে ১৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ জন

গত এক দিনে ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭ জন মারা গেছেন।

ডেঙ্গু: এক দিনে ১৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ জন

ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা শুশ্রুষায় তাদের স্বজনরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 06:59 PM

Updated : 12 Oct 2023, 06:59 PM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে; একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩২৭ নতুন রোগী।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর মোট সংখ্যা পৌঁছাল ১১৩৫ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা বেড়ে হল ২ লাখ ৩৩ হাজার ৫৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত একদিনে যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭ জন মারা গেছেন। আর এ বছর যারা মারা গেছেন, তাদের মধ্যে ৭০৯ জন ঢাকায় এবং ৪২৬ জন ঢাকার বাইরে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৮৩৬ জন এবং ঢাকায় ৪৯১ জন। বাংলাদেশে এ বছর যত রোগী ভর্তি হয়েছে, তাদের মধ্যে ঢাকায় ৯০ হাজার ৫৩০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৪৩ হাজার ১ জন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৬১৭ জন। তাদের মধ্যে ঢাকায় ২৬৩৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৯৭৯ জন।

মাসের হিসাবে, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন ভর্তি হন হাসপাতালে।

জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৭৬ জনে। অগাস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী ভর্তি হন হাসপাতালে। আর অক্টোবরের প্রথম ১১ দিনে ভর্তি হয়েছেন ৩০ হাজার ১২৫ জন।

জানুয়ারি মাসে ৬ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে। এছাড়া ফেব্রুয়ারিতে ৩ জন, এ্প্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বরে ৩৯৬ জনের মৃত্যু হয়। অক্টোবর মাসে এ পর্যন্ত ১৪৬ জনের মৃত্যুর খবর এসেছে।