২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে আরও ৭ ডেঙ্গু রোগী

চলতি বছর এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৪ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2024, 08:31 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭ জন; এসময়ে এইডিস মশাবাহিত এ রোগে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ৭ জনই ভর্তি হয়েছেন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে। 

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৮৩ জনে। এর মধ্যে মারা গেছেন ৩৩ জন। 

দেশের বিভিন্ন হাসপাতালে বুধবার সকাল পর্যন্ত ১২৭ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৭০ জন; ঢাকার বাইরে ছিলেন ৫৭ জন।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসের ২২ দিনে ৪৭৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে নয়জনের।