Published : 14 Jun 2026, 07:54 PM
নরসিংদীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার।
রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম হবে ‘নরসিংদী মেডিকেল কলেজ’।
বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর অনুমোদন পাওয়া দ্বিতীয় মেডিকেল কলেজ এটি।
গেল মাসে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেয় সরকার।
নরসিংদীতে অনুমোদনের মধ্যদিয়ে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াচ্ছে ৩৯টিতে।
এছাড়া চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষার জন্য দেশে পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে।