২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইরিশ গায়িকা সিনিড ও'কনরের জীবনাবসান

ব্যক্তিজীবনে সামাজিক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেও খুবই স্পষ্টভাষী ছিলেন এ গায়িকা।

আইরিশ গায়িকা সিনিড ও'কনরের জীবনাবসান

সিনিড ও'কনর

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 05:52 PM

Updated : 27 Jul 2023, 05:52 PM

আইরিশ গায়িকা ও অ্যাক্টিভিস্ট সিনিড ও'কনর মারা গেছেন। 

৫৬ বছর বয়সী গায়িকার পরিবারের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি। 

১৯৬৬ সালের ৮ ডিসেম্বর ডাবলিনে জন্ম সিনিড ও’কনরের। কিশোর বয়স থেকেই গান লেখা ও গান গাওয়ার প্রতি ঝোঁক ছিল তার। 

কৈশোরে ডাবলিনের অ্যান গ্রিয়ানান ট্রেনিং সেন্টারে রাখা হয়েছিল তাকে। যা মূলত অল্পবয়সী মেয়েদের বন্দি রাখার জন্য তৈরি করা হয়েছিল। 

সে সময় একজন সন্ন্যাসী তাকে গিটার কিনে দিয়ে তাকে একজন সংগীত শিক্ষকের কাছে তালিম নেয়ার সুযোগ করে দেন। 

সিনিডের প্রথম অ্যালবাম ‘দ্য লায়ন অ্যান্ড দ্য কোবরা’ প্রকাশিত হয় ১৯৮৭ সালে। তবে ১৯৯০ সালে প্রকাশিত অ্যালবাম ‘আই ডু নট ওয়ান্ট ওয়াট আই হ্যাভেন্ট গট’ অ্যালবামের মাধ্যমে আলোড়ন তৈরি করেন তিনি।   

১৯৯০ সালে ‘নাথিং কমপেয়ার্স টু ইউ' গানটি তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়। এই গানটির জন্য বেশ কয়েকটি গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলেন তিনি। 

এছাড়াও ব্যক্তিজীবনে সামাজিক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে খুবই স্পষ্টভাষী ছিলেন এ গায়িকা। 

১৯৯১ সালে রোলিং স্টোন ম্যাগাজিনে বছরের সেরা শিল্পী হিসেবে মনোনীত হয়েছিলেন এবং আন্তর্জাতিক নারী একক শিল্পীর জন্য ব্রিট পুরস্কার লাভ করেন।