১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিজেকে আরও ‘পরিণত’ দেখতে চান জাংকুক

আগামীতে সংগীতের দুনিয়ায় আরও বড় পরিসরে হাঁটতে চান এই গায়ক। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 03:25 PM

Updated : 18 Jul 2023, 03:41 PM

নিজেকে আরও ‘পরিণত’ মানুষ হিসেবে গড়ে তুলেতে চান জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক।

সেই সঙ্গে আগামীতে সংগীতের দুনিয়ায় আরও বড় পরিসরে হাঁটতে চান এই গায়ক। 

ক্যারিয়ারে নিজের প্রথম একক গান ‘সেভেন’ প্রকাশ করা জাংকুক সম্প্রতি ভ্যারাইটি ম্যাগাজিনের সঙ্গে কথপোকথনে ক্যারিয়ার, বিটিএস এবং নিজের সম্পর্কে ভাবনাগুলো তুলে ধরেন।

জাংকুক বলেন, “‘সেভেন’ প্রকাশের পর বুঝতে পারছি নতুন চ্যালেঞ্জ শুরু হয়েছে। নিজেকে স্পটলাইটে আনতে এটি ছিল আমার প্রথম পদক্ষেপ। তাই নিজেকে আর পরিপক্ক এবং বড় ফ্রেমে দেখতে চাই।”

বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক জাংকুকের গানটি প্রকাশ করেছে গত শুক্রবার। গানটি নিয়ে একইদিনে প্রথমবারের মত নিউ ইয়র্কের কনসার্ট সিরিজে একা মঞ্চে দাঁড়ান এই বিটিএস সদস্য। প্রকাশের পরপর ‘সেভেন’ পেয়েছে জনপ্রিয়তা; ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার অনান্য মাধ্যমে কোটি কোটি মানুষ গানটি দেখেছেন। 

পুরানো খবর:

প্রথম একক গান ‘সেভেন’ নিয়ে জাংকুক

পুরানো খবর:

নিউ ইয়র্কে কনসার্ট সিরিজ শুরু হবে জাংকুকের একক গানে

পুরানো খবর:

প্রথম একক গান নিয়ে আসছেন জাংকুক

‘সেভেন’ করতে গিয়ে নতুন কি ধরনের অভিজ্ঞতার ভেতর দিয়ে জাংকুককে যেতে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “একক গান আমার এই প্রথম। তাই গানটি করা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। তবে বলতে পারি গান করার সময় সেরাটা দেওয়ার চেষ্টা করে বিটিএস সদস্যরা। আমিও তাই করেছি।”

জাংকুক জানিয়েছেন, বড় ধরনের কোনো লক্ষ্য নিয়ে গানের কাজে হাত দেননি তিনি।

“যদি গানটি হিট হয়ে যায়, আনন্দ হবে। তবে সেটি অনেক দূরের বিষয়।”

একক গানের পর এই বছরের শেষ নাগাদ একক অ্যালবাম নিয়ে আসছেন জাংকুক। আর সেজন্য বিরতি কাজেও দিচ্ছে বলে জানান তিনি।

“নিজেকে ধারালো করতে বিরতি প্রয়োজন। অ্যালবামের কাজও এই ফাঁকে করার সময় পাচ্ছি। নতুন নতুন অনেক বিষয় শিখতে পারছি।”

বিরতি শেষে ফের বিটিএসে ফিরবেন বলেও জানান জাংকুক।

‘সেভেন’ প্রকাশের আগে কোনো আড়ম্বর ছাড়াই নিজের আরও ‘স্টিল উইথ ইউ’ এবং ‘মাই ইউ’ এবং 'ইউফোরিয়া' শিরোনামের তিনটি গান জাংকুক সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন। তবে ওই গানগুলো জাংকুক করেছিলেন 'বিটিএস' এর  তত্ত্বাবধানে। 

এর কারন কি প্রশ্নে ভ্যারাইটিকে জাংকুক বলেন, “ সংগীতানুরাগীদের প্রতিক্রিয়া বুঝতে ওই গানগুলো করেছিলাম। কারন পরিকল্পনা ছিল ‘সেভেন’র প্রস্তুতি শুরু করবো।“

‘সেভেন’ এর প্রস্তুতি সম্পর্কে জাংকুক বলেন, “অনুশীলনে অনেক সময় দিয়েছি। রেকর্ডিংয়ে মনোযোগীও ছিলাম। আশা করি গ্রীষ্ম ঋতু নিয়ে গানের  চূড়ান্ত রেকর্ড শোনার পর আমার যেমন স্বস্তির একটি অনুভূতি হয়েছিল, সবার তেমনটা মনে হচ্ছে।”

গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ব্যান্ড সদস্যরা। বিরতির মধ্যে জাংকুকের আগে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগার একক গান আসে।

আর গত বছর কাতারে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়ান জাংকুক।