Published : 19 Jun 2023, 06:07 PM
কোরিয়ান ব্যান্ড দল ‘বিটিএস’ এর দশম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বিশ্বের নানা প্রান্ত থেকে অনুমানিক ৪ লাখ ভক্ত যোগ দিয়েছেন।
শনিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইয়েউইডোর হ্যাংগাং পার্কে ব্যান্ডটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী ‘বিটিএস আর্মি’ অর্থাৎ হাজার হাজার ভক্ত উদযাপন করেছে বলে দ্য কোরিয়ান টাইমস জানিয়েছে।
“বিটিএস টেনথ এনিভার্সারি ফেস্টা” শিরোনামের এই উৎসবে ভক্তকুল বেগুনী পোশাকে উপস্থিত হয়েছিলেন। ব্যান্ডটির থিম রঙ বেগুনী হওয়ায় ভক্তরা সেই রঙটিকে বেছে নিয়েছেন।
বিটিএস ভক্ত ব্রাজিলিয়ান নাগরিক স্টেফানি উৎসব প্রসঙ্গে জানান, প্রাথমিকভাবে তিনি সিঙ্গাপুরে থাকার পরিকল্পনা করেছিলেন, শুধু উত্সবের জন্য নিজের পরিকল্পনা বদলে ফেলেছেন তিনি।
“আর্মিরা বিটিএসের জন্য যে কোনো কিছু করতে পারে। আমি এই উত্সবের জন্য আমার পরিকল্পনা বদলে ফেলেছি। তাতে আমার কোনো অনুশোচনা নেই। আমি চাই তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, যেমনটা তারা আছে। আমি বিশ্বাস করি দশম বার্ষিকী আমাদের চিরস্থায়ী যাত্রার শুরু মাত্র।”
শনিবারের উত্সবের গ্র্যান্ড ফিনালে হিসাবে হান নদীর উপরে দুর্দান্ত আতশবাজি প্রদর্শিত হয়। অনুষ্ঠানটি ওয়েভার্স লাইভ, ইউটিউব ও টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।
ব্যান্ডটির সাত সদস্যের মধ্যে দুইজন সামরিক প্রশিক্ষণ নিতে বাধ্যতামূলকভাবে সেনা শিবিরে যোগ দিয়েছেন।
দক্ষিণ কোরিয়ায় কারও ২৮ বছর বয়স হলেই দেড় বছরের জন্য এই প্রশিক্ষণ নিতে হয়। বিশ্বজুড়ে সাড়া ফেলা কে-পপ ব্যান্ড দলের সদস্যদের সেই বয়স ঘনিয়ে আসায় তাদেরও একে একে সামরিক প্রশিক্ষণ নিতে যেতে হবে।
পুরানো খবর:
দশম বার্ষিকীতে বিটিএস এর নতুন গানপুরানো খবর:
‘লেফট-রাইট’ করতে যাচ্ছেন বিটিএস সদস্যরাপুরানো খবর:
এ বছর বিলবোর্ডে বিটিএস আর অলিভিয়ার জয়জয়কারপুরানো খবর:
প্রেমের খবরকে ‘গুজব’ বললেন বিটিএস সদস্য আরএম