২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারে সেরা তারা

অস্কারের ৯৫তম আসরে বিজয়ীরা মুকুট তুললেন মাথায়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার বসে এই আসর। এবারের আসরে সব মিলিয়ে সাতটি পুরস্কার জিতেছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। দুটি পুরস্কার জিতে বিশ্ব মঞ্চে জয়ধ্বনি ঘোষণা করল ভারতের সিনেমা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2023, 09:58 PM

Updated : 13 Mar 2023, 09:58 PM

Image

এক চীনা-আমেরিকান পরিবারের গল্পের সিনেমা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে। সর্বমোট ১১ বিভাগে মনোনয়ন পেয়ে সাতটি বিভাগে সেরা হয়েছে সিনেমাটি

Image

‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’- সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য

প্রথম এশীয় বংশোদ্ভূত অভিনেত্রী হিসেবে সেরা অভিনেত্রীর অস্কার জিতে ইতিহাস গড়েছেন মিশেল ইয়ো

Image

‘দ্য হোয়েল’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার পেয়েছেন ৫৪ বছর বয়সী আমেরিকান-কানাডিয়ান অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার

Image

‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’র দুই নির্মাতা ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার

Image

গোল্ডেন গ্লোব পুরস্কার ও ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস’ পাওয়ার পর এবার সেরা মৌলিক গানের অস্কার জিতে আরেক ইতিহাস গড়েছে ভারতীয় নির্মাতা এসএস রাজামৌলির ‘আরআরআর’- সিনেমার ‘নাটু নাটু’ গানটি। পুরস্কার নেন গানটির দুই স্রষ্টা এম এম কিরাভানি ও চন্দ্রবোস

Image

দক্ষিণ ভারতে একটি হাতির সঙ্গে আদিবাসী দম্পতির মায়ার বন্ধনে জড়িয়ে যাওয়ার গল্পের অপূর্ব চিত্রায়নে প্রথম ভারতীয় সেরা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্রের পুরস্কার জিতেছে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারারস’

Image

‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’-এর জন্য সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার পেয়েছেন রুথ কার্টার

Image

‘এভরিথিং এভরিওয়ের অল অ্যাট ওয়ানস’-এর জন্য পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেমি লি কার্টিস

Image

‘এভরিথিং এভরিওয়ের অল অ্যাট ওয়ানস’র জন্য পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেমি লি কার্টিস

Image

অস্কার অনুষ্ঠান চলাকালীন সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য পুরস্কার প্রদান করার সময় ভালুকের পোশাকের একজন অভিনেতার সঙ্গে যোগ দেন এলিজাবেথ ব্যাঙ্কস