২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ কোটি রুপিতে জুহুতে ফ্ল্যাট কিনলেন আরিয়ান

এই অভিনেতার বলিউড যাত্রার এক যুগ হল।

১৮ কোটি রুপিতে জুহুতে ফ্ল্যাট কিনলেন আরিয়ান

কার্তিক আরিয়ান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 08:24 PM

Updated : 09 Jul 2023, 05:59 PM

বহু মূল্যে বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনা বলিউডের নায়ক-নায়িকাদের জন্য নতুন নয়। কার্তিক আরিয়ানও এবার প্রায় ১৮ কোটি রুপিতে ফ্ল্যাট কিনে খবরের শিরোনাম হয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ের জুহুর সিদ্ধি বিনায়ক আবাসনে একটা অ্যাপার্টমেন্ট কিনতে ‘ভুল ভুলাইয়া ২’ অভিনেতার খরচ হয়েছে প্রায় ১৭ কোটি ৫০ লাখ রুপি।

৩০ জুন জুহুতে প্রেসিডেন্সি কো-অপারেটিভ হাউজিং-এ ১৯ হাজার ১৬ বর্গফুটের ফ্ল্যাটের চুক্তি চূড়ান্ত করেন অভিনেতা। অভিনেতার হয়ে তার মা মালা তিওয়ারি চুক্তিটি সেরেছেন।

একই বিল্ডিংয়ের অষ্টম তলাতেই স্বপরিবারে থাকতেন কার্তিক। প্রায় ৭.৫ লক্ষ রুপির বিনিময়ে চলতি বছরের শুরুতে অভিনেতা শাহিদ কাপুরের ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন অভিনেতা।

এক যুগ আগে রোমান্টিক-কমেডি ‘প্যায়ার কা পঞ্চনামা’র মধ্যদিয়ে বলিউডের যাত্রা শুরু করেন কার্তিক। এরপর ‘ভুল ভুলাইয়া ২’, ‘ফ্রেডি’ ও ‘ধামাকা’র মতো বেশ কয়েকটি সুপার হিট সিনেমায় কাজও করেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘সত্য প্রেম কি কথা’; যদিও সিনেমাটি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি।