২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনম ফিরছেন

চলতি মাসের শুরুতে বলিউডি অভিনেত্রী সোনম কাপুর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘ট্র্যাকে’ আসছেন তিনি, যথাসময়ে সেই ঘোষণাও আসবে। সেই ঘোষণা এল। ইনস্টাগ্রামে অনিল কাপুর কন্যা সোনম ছবি পোস্ট করে জানিয়েছেন, সিনেমায় ফেরার ইচ্ছের সাথে ফিরেছে তার ফিটনেস। আরও জানিয়েছেন, ধীরেসুস্থে লক্ষ্যে পৌঁছাতে চান তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2023, 01:38 PM

Updated : 19 Feb 2023, 01:38 PM

Image

কালো প্যান্টের সাথে উজ্জ্বল হলুদ পোশাকের এই ছবি পোস্ট করে ক্যাপশনে সোনম লিখেছেন, “আমি কখনও সহজে সংজ্ঞায়িত হতে চাই না। অন্যের মত অ-উপলব্ধিযোগ্য হয়ে ভাসতে চাই।“

Image

২০১৯ সালে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ সিনেমার পর বড় পর্দায় সোনমকে আর দেখা যায়নি।

Image

সোনমের নতুন করে সিনেমা শুরু করার সিদ্ধান্তে খুশি বাবা অনিল কাপুর। তবে তার কথা হল, তাড়াহুড়ো করা যাবে না।

Image

ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করে লন্ডনে সংসার পেতেছেন সোনম, তারপর মাতৃত্বকালীন বিরতি। গত বছর পুত্র সন্তানের মা হয়েছেন তিনি।

Image

এর মাঝে সোনম অভিনীত’ ব্লাইন্ড’ সিনেমা মুক্তির কথা ছিল। ওই সিনেমায় এক দৃষ্টিপ্রতিবন্ধী পুলিশ কর্মকর্তার চরিত্রে কাজ করেছেন সোনম।

Image

‘ব্লাইন্ড’ প্রযোজক সুজয় ঘোষ তার এই সিনেমাটি প্রেক্ষাগৃহের বদলে মুক্তি দিতে চেয়েছিলেন ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু কোভিডের মধ্যে কোনো ওটিটি প্ল্যাটফর্মই সিনেমাটি কিনতে রাজি হয়নি। তাছাড়া মহামারীর দাপট কমলেও গর্ভাবস্থায় সোনমও সিনেমা নিয়ে প্রচারে নমাতে পারেননি। এই নায়িকার পর্দা থেকে দীর্ঘ বিরতির এটাও একটি কারণ।

Image

‘ঠোঁটকাটা’ বলে দুর্নাম আছে সোনমের। যার ছাপ দেখা গেল ফের। এই ছবিতে সোনম লিখেছেন, “সিনেমায় আমাদের মেয়েদের সব সময় পুরুষদের পুতুলসঙ্গী হিসেবে দেখানো হয়, আর এটা খুবই বিরক্তিকর আর হতাশাজনক। তাই নিজের আবেদনময়ী ছবি আমার পছন্দ।