২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চঞ্চলের ভাষায় বিশ্বকাপ ফুটবল ‘অর্ধেক বেঁচে থাকল’

“কেউ বাজে কথা বলবেন না … অনেক কষ্টের জয় রে ভাই।”

চঞ্চলের ভাষায় বিশ্বকাপ ফুটবল ‘অর্ধেক বেঁচে থাকল’

চঞ্চল চৌধুরী আর্জেন্টিনার সমর্থক।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 11:27 AM

Updated : 10 Dec 2022, 11:27 AM

অভিনেতা চঞ্চল চৌধুরী বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনার পক্ষে সরব; রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনাল জিতে লিওনেল মেসির দলের সেমিফাইনালে ওঠা নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

কাতার বিশ্বকাপে শুক্রবার রাতে খেলায় নেদারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা।

খেলা শেষের পর সেমিফাইনালে ওঠার উচ্ছ্বাস প্রকাশ করে চঞ্চল এক ফেইসবুক পোস্টে লিখেছেন- ‘সেমিফাইনাল …’ তার সঙ্গে খুশির ইমোজি দিয়েছেন তিনি।

মেসির দল দুই গোলে এগিয়ে গেলেও শেষ দিকে সমতা ফিরিয়ে খেলা জমিয়ে তুলেছিল; যা আর্জেন্টিনা সমর্থকদের করে তুলেছিল উদ্বিগ্ন।

তার রেশ ফুটে উঠল চঞ্চলের পোস্টে। তিনি লিখেছেন- “কেউ বাজে কথা বলবেন না … অনেক কষ্টের জয় রে ভাই।”

একই রাতে অন্য কোয়ার্টার ফাইনালে ব্রাজিল টাইব্রেকারে হেরে যায় ক্রোয়েশিয়ার কাছে। বিশ্বের মতো বাংলাদেশেও ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক সবচেয়ে বেশি। জনপ্রিয় দুই দলের একটি বিদায় নিলেও একটি টিকে থাকল।

তা নিয়ে চঞ্চল লিখেছেন- “বিশ্বকাপ ফুটবল অর্ধেক বেঁচে থাকলো’, তার সঙ্গে জুড়ে দিয়েছেন ‘লাভ’ ইমোজি।