গত বছর ‘বিক্রম’ আর এর আগে ‘মানারাগারম’, ‘কাইথি’ ও ‘মাস্টার’ করে সেরা পরিচালকের পরিচয়ে আগেই পরিচিত হয়েছিলেন তামিল নির্মাতা লোকেশ কঙ্গরাজ। এবার তিনি আনছেন সিনেমা ‘লিও’। সেই সিনেমায় তার প্রিয় নায়ক বিজয় চন্দ্রশেখরকেও এনেছেন দর্শকদের সামনে। ইউটিউবে প্রকাশিত ‘লিও’র দারুণ আবহসংগীতে মোড়ানো আড়াই মিনিটের টিজারে গল্পের সারমর্ম উঠে এসেছে ভালোভাবেই। ভিডিওতে দেখা গেছে, এক জঙ্গলের মধ্যে নির্জন এক কারখানায় চকোলেট বানাচ্ছেন বিজয়। তিনি ছাড়াও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণাণ, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দসহ আরও অনেকে। চলতি বছরের ১৭ অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘লিও’।

গ্লিটজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১২:২১, ৫ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১২:২১, ৫ ফেব্রুয়ারি ২০২৩