গ্রাম থিয়েটারের নতুন কমিটি: ‘সাংস্কৃতিক সংগ্রাম’ অব্যাহত রাখার প্রত্যয়
ঔপনিবেশিক নাট্য ও শিল্পরীতির অবসান ঘটিয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের দেখানো পথে নাটক নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা এসেছে গ্রাম থিয়েটারের সম্মেলনে।
নেতৃত্বে কোনো ধরনের পরিবর্তন না এনে নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার।
নবম সম্মেলনে নাসির উদ্দিন ইউসুফকে সভাপতি ও তৌফিক হাসান ময়নাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে গ্রাম থিয়েটার। গত কমিটিতেও তারা একই পদে ছিলেন।
শুক্র ও শনিবার ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে গ্রাম থিয়েটারের সম্মেলন হয়। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার ৪৫ সদস্যের কেন্দ্রীয় পর্ষদ ঘোষণা করা হয়।
ঔপনিবেশিক নাট্য ও শিল্পরীতির অবসান ঘটিয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের দেখানো পথে নাটক নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা এসেছে সম্মেলনে।
ঘোষণাপত্রে বলা হয়েছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরেপক্ষতা ও জাতীয়তাবাদ বাস্তবায়নে বাংলাদেশ গ্রাম থিয়েটার সাংস্কৃতিক সংগ্রাম অব্যাহত রাখবে।
শুক্রবার সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, সেলিম আল দীন পদক প্রদান এবং ঐতিহ্যবাহী লোকপালা হয়। সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
দ্বিতীয় দিনের আয়োজনে শনিবার ছিল মুক্ত আলোচনা, গঠনতন্ত্র সংশোধন, অঞ্চল বৃদ্ধি, ভারতীয় অতিথিদের আলোচনা পর্ব।
এদিন সারা দেশ থেকে আসা গ্রাম থিয়েটার সদস্যদের উপস্থিতে বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় পর্ষদ, বিভাগীয় সমন্বয়কারী, আঞ্চলিক সমন্বয়কারী ও পশ্চিমবঙ্গের সমন্বয়কারীদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে হুমায়ুন কবির হিমু, ড. লুৎফর রহমান, আমিরুল ইসলাম, আসাদুল্লাহ ফারাজী, অধ্যপক হারুন রশীদ, কামাল বায়োজীদ, শুভঙ্কর চক্রবর্তী সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সম্পাদক হয়েছেন প্রদীপ আগরওয়াল, কামার উল্লাহ সরকার কামাল। সাইদ রিংকু সাংগঠনিক সম্পাদক, শরীফ হাসান চৌধুরী (সউদ) সহসাংগঠনিক সম্পাদক, আনন জামান প্রশিক্ষণ সম্পাদক, খন্দকার রাকিবুল হক সহপ্রশিক্ষণ সম্পাদক, ওয়াসিম আহমেদ অর্থ সম্পাদক, অতনু করঞ্জাই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জোবায়ের শিবলী দপ্তর সম্পাদক, মোতাহার হোসেন রাজু সহদপ্তর সম্পাদক, রুবাইয়াৎ আহমেদ গবেষণা ও প্রকাশনা সম্পাদক, শাহাজাদা সম্রাট সহ-গবেষণা ও প্রকাশনা সম্পাদক, জুলফিকার চঞ্চল তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আব্দুল হান্নান প্রচার সম্পাদক এবং ওয়াহিদ আনছার হিল্লোল সহ-প্রচার সম্পাদক হয়েছেন।
নির্বাহী সদস্য হয়েছেন- শিমূল ইউসুফ, ইউসুফ খসরু, রতন দাস, সুখময় রায় বিপলু, আবুল কাশেম, আসলাম আলী, হাবিবুর রহমান হাবিব, ফারুক হোসাইন, আব্দুল সালাম, আল কবনুল নাহার কসমিক, গাজিবর রহমান, মোস্তফা রতন, ইউসুফ খসরু, মশগুল হোসেন ইতি।
ঢাকা বিভাগে সালাম সাকলায়েন, রাজশাহী বিভাগে নিতাই কুমার সরকার, রংপুর বিভাগে মমতা চাকী, বরিশাল বিভাগে মো. মনিরুজ্জামান, খুলনা বিভাগে একরামুল হক লিকু, সিলেট বিভাগে রজত কান্তি গুপ্ত, ময়মনসিংহ বিভাগে রেজাউল করিম লেবু, চট্টগ্রাম বিভাগ এজাহার হক মিজান বিভাগীয় সমন্বয়কারী হয়েছেন।
ভারতের পশ্চিমবঙ্গের সমন্বয়কারী হিসেবে সঞ্জয় সাহা ও শুধা কুম্ভকারকে মনোনীত করা হয়।
