ভুটানের পথে পথে একাকী দীপিকা
বলিউডি নায়িকা দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রামে এখন বিরাজমান প্রাকৃতিক দৃশ্য আর নানা স্থাপনার ছবি। সেসব ছবি বলে দিচ্ছে, নায়িকা এখন ভুটানে।
Published : 17 Apr 2023, 03:21 PM
ভুটানকে বলা হয় ‘ল্যান্ড অব দ্য থান্ডার ড্রাগন’। হ্যাশট্যাগ সে কথা লিখে অনেকগুলো ছবি আপলোড করেছেন দীপিকা।
কিছুদিন আগে স্বামী অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে ‘বিচ্ছেদ’ এর গুজব উড়িয়ে দিলেও ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দীপিকা এবার ভুটান সফর করছেন ‘একাকী’।