Published : 05 Nov 2022, 11:06 AM
সালমান খান ও ক্যাটরিনা কাইফের টাইগার সিনেমার সিক্যুয়েলে এবার নতুন এক অভিনেত্রীকে দেখা যাবে।
আগামী বছরের দীপাবলিতে মুক্তি পেতে পাওয়া সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছোট পর্দার অভিনেত্রী ঋধি ডোগরাকে দেখা যাবে বলে খবর প্রকাশিত হয়েছে।
এ নিয়ে সালমান খান নিজেও তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টার প্রকাশ করেছেন।
বলিউড লাইফ জানায়, টাইগারের সেটে নতুন যুক্ত হয়েছেন ‘অসুর’ ও ‘দ্য ম্যারিড উইমেন’ খ্যাত অভিনেত্রী ঋধি। গুরুত্বপূর্ণ চরিত্রের জন্যই নির্বাচিত হয়েছেন তিনি।
এদিকে চরিত্রটি ঋধির জন্য বড় বাঁক হতে পারে বলে মনে করছেন তার ভক্তরা। তবে ঠিক কী চরিত্রে অভিনয় করবেন তা স্পষ্ট করা হয়নি।
ইতোমধ্যে কয়েকটি জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পান ঋধি। মর্যাদা: লেকিন কাব তক?,সাবিত্রী, ও আপনা সা’র মতো জনপ্রিয় টিভি নাটকে মুখ্য চরিত্রে দেখা গেছে তাকে।
’অসুর’ সিরিয়াল দিয়ে ওটিটিতে আত্নপ্রকাশের পর সবশেষ তাকে ‘দ্য ম্যারিড উইমেন’ এ দেখা গেছে।
মনিশ শর্মা পরিচালিত টাইগার ৩ সিনেমাটি ২০২৩ সালে ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। আগামী বছরের দীপাবলিতে মুক্তি পাবে সিনেমাটি।
এর আগে ২০১২ সালে ‘এক থা টাইগার’ ও ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পেয়েছিল।
পুরানো খবর:
‘টাইগার ৩’ নিয়ে আসছেন সালমান-ক্যাটরিনা