মুক্তি পেল ‘তুমিহীন তোমার শহর’
শহরতলী ব্যান্ডের এখন-এখানে’ অ্যালবামের পঞ্চম গান এটি।
‘তুমিহীন তোমার শহর’ শিরোনামে শহরতলী ব্যান্ডের নতুন গানের অডিও ভার্সন মুক্তি পেয়েছে। সোমবার গানটির অডিও ভার্সন মুডসিংগার অ্যাপে মুক্তি দেওয়া হয়। ব্যান্ডের ‘এখন-এখানে’ অ্যালবামের পঞ্চম গান এটি।
ব্যান্ডের বেজ গিটারিস্ট রাজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই গানের অডিও ভার্সন মুক্তি দেওয়া হলেও ২৬ নভেম্বর আসছে ভিডিও ভার্সন। গানটির অডিও ভার্সন শোনা যাচ্ছে মুড সিঙ্গার অ্যাপে। পরে ভিডিও দেখা যাবে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে।”
‘তুমিহীন তোমার শহর’ গানের কথা লিখেছেন চলচিত্র নির্মাতা, নাট্যকার ও গীতিকার আশিকুর রহমান। গানের সঙ্গে একটি কবিতাও রয়েছে, সেই কবিতাটি লিখেছেন সোহাগ। গানটির সুর করেছেন মিশু খান। সংগীতায়োজনে রয়েছে শহরতলী ব্যান্ড।
শহরতলীর বর্তমান লাইনআপে রয়েছেন মিশু (ভোকাল ও একুস্টিক গীটার), সোহাগ (পারফর্মিং ভোকাল), ফাহিম (লীড গীটার), ইভান (লীড গীটার), সাদী (কী-বোর্ড), রবি (ড্রামস্), রাজীব (বেজ গীটার)।
