১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইপিএল উদ্বোধনে গাইবেন অরিজিৎ

অভিনেত্রী তামান্না ভাটিয়া ও রাশমিকা মানদানাও থাকবেন অনুষ্ঠানে।

আইপিএল উদ্বোধনে গাইবেন অরিজিৎ

অরিজিৎ সিং।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2023, 08:08 PM

Updated : 30 Mar 2023, 08:14 PM

চলতি বছর আইপিএলের উদ্বোধন অনুষ্ঠানে গান গাইবেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ৩১ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের ষোড়শ আসর।

বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অফিসিয়াল টুইটার পেজ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎয়ের উপস্থিতির ঘোষণা আসে।

ক্যাপশনে লেখা হয়েছে, “সবচেয়ে বড় ক্রিকেট উৎসব উদযাপন করতে প্রস্তুতি নিন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে লাইভ পারফর্ম করবেন অরিজিৎ সিং।”

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, একই অনুষ্ঠানে পারফর্ম করবেন দক্ষিণ ভারতের অভিনেত্রী তামান্না ভাটিয়া ও রাশমিকা মানদানা।

দিন কয়ের আগেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ‘এল ক্লাসিকো’ ম্যাচ চলাকালীন ডিজিটাল বোর্ডে দেখা গিয়েছিল অরিজিৎ-এর গাওয়া ‘বইরিয়া’র গানটি।

এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো স্পেনিশ কোনো ফুটবল মাঠের ডিজিটাল বোর্ডে জায়গা করে নিয়েছে বলিউডের কোনো গান।