বানসালির ‘ইনশাআল্লাহ’তে আলিয়ার বিপরীতে কে?
সালমান খানের এই সিনেমা করার কথা ছিল, তবে বনিবনা হয়নি।
ঘোষণা এসেছিল প্রায় বছর চারেক আগে; ‘পদ্মাবত’ সিনেমার পরই বলিউড অভিনেতা সালমান খান ও আলিয়া ভাটকে নিয়ে ‘ইনশাআল্লাহ’র কথা ভাবছিলেন সঞ্জয় লীলা বনসালি।
কথা কিছুটা এগিয়ে গেলেও নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান এই চলচ্চিত্র নির্মাতা। গুঞ্জন উঠেছিল, ‘ভাইজান’র সঙ্গে পারিশ্রমিক নিয়ে বনেনি।
এখন ‘ইনশাল্লাহ’ নিয়ে নতুন পরিকল্পনার খবর দিয়েছে পিঙ্কভিলা। বানসালির ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, এই রোম্যান্টিক কমেডিতে আলিয়ার বিপরীতে দেখা যেতে পারে নব্বইয়ের দশকের তিন সুপারস্টারের মধ্যে সালমান বাদে অন্য যে কোনো একজনকে।
সালমান ‘ইনশাআল্লাহ’ থেকে বেরিয়ে যাওয়ার পর হৃত্বিক রোশনকে ওই চরিত্রের প্রস্তাব দিয়েছিলেন বানসালি। হৃত্বিককে নিয়ে ‘গুজারিশ’ বানিয়েছিলেন বানসালি। তবে আরও কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় না বলতে বাধ্য হন হৃত্বিকও।
