মালদ্বীপে কি একাই বেড়াচ্ছেন জাহ্নবী?
সকাল-বিকাল-রাত, সব বেলার সব প্রহরেই বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ইনস্টাগ্রাম রঙিন হয়ে উঠছে তার নতুন নতুন ছবিতে। নতুন সব ছবিই মালদ্বীপের। শ্রীদেবীকন্যার সেসব ছবিই বলে দেয়, দারুণ এক ‘রোমান্টিক ভ্যাকেশনে’ আছেন তিনি।
সবকটি ছবিতেই জাহ্নবি একা। তার ভক্ত অনুরাগীদের প্রশ্ন এবং বিস্ময়, মালদ্বীপে কি একাই গিয়েছেন জাহ্নবি? নাকি আশে পাশেপাশে ‘প্রাক্তন’ প্রেমিক শিখর পাহাড়িয়াও আছেন?
সমুদ্রের ধারে স্বল্পবসনে জাহ্নবী। রৌদ্রজ্জ্বল দীপে ছুটির মেজাজে।
চাঁদের আলোতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। প্রকৃতিকে তুলে ধরতেই বুঝি ক্যামেরার দিতে মুখ ফেরাননি জাহ্নবী।
জাহ্নবী ইনস্টাগ্রামকে শুধু তার গ্ল্যামারস উপস্থিতির জন্যই ব্যবহার করেন তা নয়, সোশ্যাল মিডিয়ার এই মাধ্যম থেকে তিনি আয়ও করেন। ভ্রমণ, ব্যায়াম, ছবির প্রচার থেকে শুরু করে সবকিছুই তিনি শেয়ার করেন ইনস্টাগ্রামে।
কাজের ক্ষেত্রে ‘পুনরাবৃত্তি’ পছন্দ না করা জাহ্নবী অবশ্য ইনস্টাগ্রামে একই পোশাকে একই স্পট থেকে ছবি শেয়ার করেছেন।
বাবা বনি কাপুর প্রভাবশালী প্রযোজক, আর মা শ্রীদেবী এক সময় শাসন করেছেন বলিউডে; পারিবারিক এমন অবস্থানের কারণেই মেয়ে জাহ্নবী কাপুর চলচ্চিত্রে বিশেষ সুবিধা পেয়েছেন- এমন আলোচনা রয়েছে। তবে সেসব আলোচনার বিরোধিতা করে এই নায়িকা নিজেকে কঠোর পরিশ্রম করা নায়িকাদের একজন বলেও দাবি করেছেন।
