১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

পাত্রী সুনীল শেঠির মেয়ে, পাত্র ক্রিকেটার

সেই মনসুর আলী খান পাতৌদি-শর্মিলা ঠাকুর থেকে শুরু করে আজহার আলী খান-সঙ্গীতা বিজলানি, আর একালেরর বিরাট কোহলি-আনুশকা শর্মা; ভারতে ক্রিকেটার ও বলিউড তারকাদের প্রেম-বিয়ে নতুন নয়। এই তালিকায় নতুন যুক্ত হল ক্রিকেটার কে এল রাহুল ও অভিনেতা সুনীল শেঠি মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠির নাম। তিন বছর ‘সিরিয়াস’ প্রেম সেরে বিয়ের মণ্ডপে জয়ের হাসি হাসলেন দুজনে। বিয়ের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সবার শুভকামনা চেয়েছে আথিয়া।

গ্লিটজ ডেস্ক

Published : 24 Jan 2023, 12:31 PM

Updated : 24 Jan 2023, 12:35 PM

Image

সুনীল শেঠির খাণ্ডালার খামারবাড়িতে সাজ সাজ রব ছিল কয়েকদিন ধরেই। শনিবার থেকে বাজছে বিয়ের সানাই। বিয়ের অনুষ্ঠান শেষে আথিয়া ছবির ক্যাপশনে লিখেছেন ‘তোমার আলোয় আমি শিখেছি, কীভাবে ভালোবাসতে হয়।“

Image

রাহুল-আথিয়া তাদের প্রেম নিয়ে লুকোছাপা করেননি মোটেও। আথিয়ার সিনেমা সংশ্লিষ্ট নানা অনুষ্ঠানে রাহুলকে দেখা গেছে। সুনীল শেঠিও গত ডিসেম্বরে বলেছিলেন, ‘শিগগিরই হবে’; অবশেষে হল।

Image

আথিয়ার পরনে হালকা পেঁয়াজি রঙের আইভরি লেহেঙ্গা আর রাহুল পরেছিলেন হালকা গোলাপি শেরওয়ানি।

Image

পারিবারিক এই অনুষ্ঠান ছাড়াও এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতার বিরাট পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে একটি পাঁচতারকা হোটেল ভাড়া করা হয়েছে। বিয়ে পরিকল্পনাকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করেছে দুই পরিবার।

Image

বিয়েতে একশ অতিথির আপ্যায়নে বেছে নেওয়া হয় সেকেল কেতা। কলাপাতায় করে ভাত আর আর ছোট ছোট মাটির বাসনে দেওয়া হয় দক্ষিণের নানা পদ।