২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরেক রঙে রাশমিকা

ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ কেমন পোশাক পছন্দ করেন, জানিয়েছেন নিজেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2022, 08:16 PM

Updated : 25 Nov 2022, 08:16 PM

রাশমিকা মানদানা সোশাল মিডিয়ায় বরাবরই রঙিন। লাল, নীল, সাদা, সোনালী– আকর্ষণীয় সব রঙে নানা ভঙ্গিমায় নিজের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন দক্ষিণ ভরতের এই অভিনেত্রী।

Image

ইন্সটাগ্রামে লাল পোশাক পরে লালচে-সোনালী আভার এই ছবিটি পোস্ট করে রাশমিকা লিখেছেন, ধীরে ধীরে আবার কাজে ফিরে আসা যাক। গত ৭ অক্টোবর ‘গুডবাই’ সিনেমা দিয়ে এই নায়িকা পা রেখেছেন বলিউডে।

Image

বিনোদন জগতে রাশমিকার শুরু বিজ্ঞাপনের মডেল হয়ে। সেখান থেকে চলচ্চিত্রে। রাশমিকার পরের কাজ ‘মিশন মজনু’; ওই সিনেমায় তিনি জুটি বেঁধেছেন বলিউড নায়ক সিদ্ধার্থ মালহোত্রার সাথে। তবে বড় পর্দা নয়, ওটিটিতে ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৩ জানুয়ারি।

Image

সাদা পোশাকের ‘আভিজাত্য’ পছন্দ বলে রাশমিকা জানিয়েছেন ইনস্টাগ্রামে। বলিউডের নানা জমকালো অনুষ্ঠানেও তিনি বেছে নেন ‘সাদা’।

Image

রাশমিকার ভাষ্য খোলামেলা পোশাকের পাশাপাশি শাড়িতেও দারুণ স্বচ্ছন্দ্য তিনি।

Image

‘মিশন মজনু’ ছাড়াও রাশমিকার হাতে আরও একটি বলিউডি প্রজেক্ট আছে। এই দক্ষিণী তারকাকে দেখা যাবে ‘অ্যানিমেল’ সিনেমায়; তার বিপরীতে থাকছেন রণবীর কাপুর।