২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়ার স্তন্যদানের ভুয়া ছবি ভাইরাল

অন্য এক নারীর ছবিতে মুখ কেটে আলিয়া ভাটকে বসিয়ে দেওয়া হয়েছে ছবিটিতে।

আলিয়ার স্তন্যদানের ভুয়া ছবি ভাইরাল

মূল ছবির নারীর ছবি কেটে সেখানে আলিয়া ভাটের মুখ লাগিয়ে বানানো হয়েছে এই ছবি, যা ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2022, 07:03 PM

Updated : 21 Dec 2022, 09:54 PM

এই বছরের শুরুতে বিয়ে করার গত মাসেই মা হয়েছেন আলিয়া ভাট; তারকার দম্পতির নবজাতককে নিয়ে ভক্তদের কৌতূহলের মধ্যে সন্তানকে বুকের দুধ খাওয়ানোর একটি ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।

ছবির ওই নারীকে সবাই আলিয়া ভাট মনে করে শেয়ার করলেও টাইমস অব ইন্ডিয়ার অনুসন্ধানে ধরা পড়েছে, ওই ছবিটা পুরোপুরি ভুয়া। অন্য এক নারীর ছবিতে মুখ কেটে আলিয়া ভাটকে বসিয়ে দেওয়া হয়েছে ছবিটিতে।

আসল ছবিটিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমটি; যেখানে দেখা যায়, শাড়ি পরা ওই নারী আলিয়া তো ননই, সন্তানটিও আলিয়ার নয়।

এই ছবিটি আলিয়ার কোনো সোশাল মিডিয়া হ্যান্ডল থেকেও আসেনি।

Image

এটা আসল ছবি, যেখানে আলিয়া নন, অন্য নারীকে দেখা যাচ্ছে

পুরনো খবর:

ফুটবল জার্সিতে প্রকাশ্যে এল আলিয়া-রণবীরের মেয়ের নাম
মাতৃত্ব যে পরিবর্তন এনেছে আলিয়ার জীবনে

আলিয়া ও রণবীর কাপুরের প্রথম সন্তানের জন্ম হয়েছে গত ৬ নভেম্বর। মেয়ের নাম তারা রেখেছেন রাহা। কিছুদিন আগে স্বামী রণবীরের সঙ্গে সন্তানের ছবিও প্রথমবারের প্রকাশ্যে আনেন তারা।

Image

রণবীর কাপুরের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের পর বিয়ে, চুম্বনে তারই ঘোষণা দিলেন আলিয়া ভাট

মহেশ ভাটকন্যা আলিয়া মা হওয়ার পর দ্রুতই ফিরছেন সিনেমায়। বলিউড ছাড়িয়ে এখন হলিউডে অভিষেকের প্রহর গুণছেন তিনি।

স্পাই থ্রিলার ঘরানার সিনেমা ‘হার্ট অফ স্টোন’র মাধ্যমে হলিউডে অভিষেক ঘটেছে আলিয়ার। সিনেমাটিতে অভিনয় করছেন ওয়ান্ডার ওম্যান খ্যাত গাল গ্যাডো এবং ‘ফিফটি শেডস অফ গ্রে’র অভিনেতা জেমি ডরন্যান।

এই মুহূর্তে আলিয়ার হাতে রয়েছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ এবং ‘ডার্লিং’, ফারহান আখতারের ‘জি লে জারা’র মতো কয়েকটি সিনেমা।